হঠাৎ মধ্যরাতে কেঁপে উঠল মাটি! আশঙ্কাই তাহলে সত্যি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের?
সাত সকালে ফের খনি অঞ্চল জুড়ে ফাটল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ডালের শংকরপুর এলাকাতে। যা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বেআইনি ভাবে কয়লা উত্তোলনের কারণেই ফাটল দেখা দিচ্ছে বলে বারবার অভিযোগ উঠেছে। যদিও এই ফাটলের কারণ ঠিক কি তা দেখা হচ্ছে।

এলাকার কয়লা পরিবহন করা গাড়ির একচালক জানিয়েছেন, মঙ্গলবার রাতে তিনি যখন গাড়ি দাঁড় করিয়েছিলেন তখন সব ঠিকঠাকই ছিল। হঠাৎ করেই রাত দেড়টা নাগাদ একটা কম্পন অনুভূত হয়। কিন্তু কেন এমন কম্পন তখন কিছুই বুঝতে পারেননি বলে জানান ওই গাড়ির চালক। কিন্তু সকাল হতেই বিষয়টি স্পষ্ট হয়। ওই গাড়ি চালক লক্ষ্য করেন এলাকায় বিভিন্ন জায়গায় জায়গায় ফাটল দেখা দিয়েছে।
যা দেখে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন ওই ব্যক্তি। আর এরপরেই সংশ্লিষ্ট ওই খনির আধিকারিকদের খবর দেন তিনি। খবর দেওয়া হয় স্থানীয় অন্ডাল থানার বন বহাল ফাঁড়ির পুলিশকে। গোটা এলাকা এই মুহূর্তে ঘিরে রাখা হয়েছে। কাউকে সামনে যেতে দেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে। বিপদের আশঙ্কাতে মোতায়েন হয়েছে পুলিশ।

ঘটনার পরেই খনির সমস্ত কাজকর্ম বন্ধ রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি ইসিএলকেও পুরো বিষয়টি জানানো হয়। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাস্থলে ইসিএলের কোন আধিকারিক আসেননি। বলে রাখা প্রয়োজন, এর আগে রানিগঞ্জ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরাখন্ডের যোশী মঠে যখন ধস নামে সেই সময়ে এই ঘটনার কথা উল্লেখ করে বাংলার এই খনি অঞ্চল নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে মন্তব্য করেন যে, কেন্দ্রীয় সরকার এই বিষয়ে উদাসীন। এমনকি যে টাকা দেওয়ার কথা ছিল সেটাও দেয়নি।

শুধু তাই নয়, রানিগঞ্জ এলাকাতে ধস নামলে ২০ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলেও মন্তব্য করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুধু তাই নয়, ৩০ হাজার মানুষ প্রভাবিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications