Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কয়লা পাচার মামলায় আদালতেই গ্রেফতার বিকাশ! বসানো হবে ধৃত প্রাক্তন ইসিএল কর্তার মুখোমুখি

কয়লা-পাচার মামলায় ফের গ্রেফতার বিকাশ মিশ্র। এজলাস থেকেই বিকাশকে গ্রেফতারের নির্দেশ বিচারকের। আর নির্দেশ পাওয়া মাত্র গ্রেফতার করা হয় কয়লা পাচারের অন্যতম এই অভিযুক্তকে। আগামী চারদিনের জন্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকবেন বিকাশ।

কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পান বিকাশ মিশ্র। যদিও এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। আর সেই মামলায় কয়লা পাচার কাণ্ডে অন্যতম মাথাকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানানো হয়। অন্তত চারদিনের জন্যে হলেও আদালতে তাঁকে যাতে সিবিআই হেফাজতে পাঠায় সেই আবেদন জানানো হয়। এই সংক্রান্ত বেশ নথিও জমা দেওয়া হয় সিবিআইয়ের তরফে।

কয়লা পাচার মামলায় আদালতেই গ্রেফতার বিকাশ!

আর দীর্ঘ শুনানি শেষে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের আবেদন মঞ্জুর করে। চারদিনের জন্যে বিকাশ মিশ্রকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। যদিও সেই নির্দেশ আদালত ১০ এপ্রিল দেয়। এরপর দীর্ঘ সময় কেটে যায়। কিন্তু বিকাশকে নিজেদের হেফাজতে নিতে ব্যর্থ হন তদন্তকারীরা। আজ আসানসোলে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। কেন সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করা হচ্ছে তা নিয়ে আদালতের তোপের মুখে বিকাশ মিশ্রকে পড়তে হয়।

আর এরপরেই আদালতে কক্ষেই বিকাশকে গ্রেফতারেরর নির্দেশ দেন বিচারক। সঙ্গে সঙ্গেই আদালত থেকেই বিকাশকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। চারদিন পরেই ফের এই সংক্রান্ত মামলার শুনানি। অর্থাৎ আগামী ১৬ তারিখ এই মামলায় আদালতে ফের বিকাশকে তোলা হবে। যদিও এই মামলায় কিছুদিন আরেকটু সময়ের আবেদন করেন কয়লা পাচারের অন্যতম এই অভিযুক্ত। যদিও আদালত সেই আবেদনে সাড়া দেয়নি।

কয়লা পাচার মামলায় আদালতেই গ্রেফতার বিকাশ!

স্পষ্ট জানিয়ে দেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার সাধ্য আমার নেই। অন্যদিকে কয়লা পাচার মামলাতে বৃহস্পতিবার রাতে এক ইসিএল প্রাক্তন কর্তাকে গ্রেফতার করে সিবিআই। এমনকি এক সিআইএফএফের প্রাক্তন কর্মীকেও তদন্তকারী সংস্থা গ্রেফতার করে। ইসিএলের অধিনে থাকা কয়লা খনিগুলিকে মূলত নজরে রাখে কেন্দ্রীয় এই বাহিনী। মোটা অঙ্কের বিনিময়ে কয়লা পাচারে ধৃতরা সুবিধা করে দিত বলে দাবি তদন্তকারীদের।

তবে বিকাশের মুখোমুখি ইসিএলের প্রাক্তন এবং সিআইএসএফের প্রাক্তন কর্মীকে বসানো হবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+