ভাইয়ের প্লেটে সাজিয়ে দিন আস্ত একটা চন্দ্রযান-২, ভাইফোঁটা স্পেশাল মিষ্টি চমক ধরাচ্ছে
কালীপুজো শেষ এবার ভাইফোঁটার পালা। এখন তার প্রস্তুতি চলছে ঘরে ঘরে। বাঙালির ঘরে ঘরে এ এক বড় উদযাপন। ভাইবোনের এই উৎসব ঘিরে এখন তোরজোর তুঙ্গে। আর বাঙালির ঘরে উৎসব মানেই মিষ্টি মুখ। প্রতিবছরই ভাইফোঁটার আগে কোনও না কোনও স্পেশাল মিষ্টি তৈরি করেন দোকানিরা।
এবারে যেমন নজর কাড়ছে চন্দ্রযান-২ মিষ্টি। ভারতের চাঁদ অভিযানের সাফল্যের বছর এটি। সেকথা মাথায় রেখেই
কালনার মা ভবানী মিষ্টান্ন ভাণ্ডার তৈরি করেছেন বিশেষ এক ধরনের মিষ্টি। যার নাম চন্দ্রযান-২। চন্দ্রযান-২র আদলে সেই মিষ্টি তৈরি করা হয়েছে। যাকে বলে চমক ধরিয়েছেন এই মিষ্টির দোকানের কারিগররা।

হঠাৎ করে চন্দ্রযান -২ মিষ্টি কেন? প্রশ্ন করাতে দোকানিরা জানিয়েছেন এবার দেশের সবচেয়ে বড় সাফল্য চাঁদের মটিতে চন্দ্রযান-২-র পা রাখা। সেরকম সফল যাতে ভাইয়েরাও হতে পারে সেকথা মাথায় রেখেই এই মিষ্টি তৈরি। কালনার মা ভবানী মিষ্টান্ন ভান্ডারের এই অভিনব মিষ্টি সকলের নজর কেড়েছে তাতে কোনও সন্দেহ নেই।
মাখা সন্দেশ তৈরিতে কালনার খ্যাতি রয়েছে। এবার তাতেই চমক ধরাবে চন্দ্রযান-২ সন্দেশ। তবে শুধু চন্দ্রযান-২ সন্দেশ তৈরি করে তাঁরা চমক দিচ্ছেন না। এখানে গাজর, আতশবাজি, বারুইপুরের পেয়ারা মিষ্টিও রয়েছে। প্রায় ২৫০ রকমের মিষ্টি তাঁরা তৈরি করেছেন ভাইফোঁটার জন্য। কলকাতার যেকোনও বড় মিষ্টির দোকানকে টেক্কা দেবে এই কালনার এই মিষ্টির দোকান।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications