Lok Sabha Election 2024: এখনই বন্ধ করুন! বিজেপি বিধায়কের অভিযোগে মেয়রের অনুষ্ঠান বন্ধ করল কমিশন

Lok Sabha Election 2024: ২০১৪ এর লোকসভা নির্বাচনের প্রথম দফা শেষ হয়েছে। শুক্রবার দেশের ১০২ টি লোকসভা আসনে ভোট হয়। যার মধ্যে ছিল বাংলার তিনটি লোকসভা আসনও। কিন্তু লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হওয়ার পরও শিলিগুড়ি পুরনিগমে টক টু মেয়র কর্মসূচি চলছিল। সেই অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জানিয়েছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

আর সেই অভিযোগের পরেই আজ শনিবার ৭৬তম টক টু মেয়র বন্ধ হয় গেল মাঝ পথেই। যদিও নির্বাচন কমিশনের কাছে অনুমতির ভিত্তিতেই 'টক টু মেয়র' অনুষ্ঠান চলছিল বলে দাবি শাসকদলের। এভাবে মাঝ পথে এহেন কর্মসূচি বন্ধ হওয়ায় রীতিমত অস্বস্তিতে পড়ে যান মেয়র গৌতম দেব।

Lok Sabha Election 2024

অন্যান্য দিনের মতো শনিবার 'টক টু মেয়র' কর্মসূচি চলছিল। মেয়র গৌতম দেব অভাব অভিযোগ শুনছিলেন। প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট 'টক টু মেয়র' কর্মসূচি চলার পরপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে ম‍্যাসেজ আসে গৌতম দেবের ফোনে! যেখানে 'টক টু মেয়র' তখনই বন্ধ করার কথা বলা হয়।

সেই মতো মেয়র বন্ধ করে দেন 'টক টু মেয়র' কর্মসূচি। তবে নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে দ্বিচারিতার অভিযোগ তোলেন তিনি। মেয়র জানান, সব অনুমতি নিয়েই এই অনুষ্ঠান চলছিল। যেহেতু নির্বাচন চলছে এবং তার ঘেরা টোপের মধ্যে সব কাজ করতে হবে। আগে থেকেই এই বিষয়ে অনুমতি নেওয়া ছিল। এরপরে নিদের্শ কেন তা নিয়ে প্রশ্ন শিলিগুড়ি পুরসভার মেয়রের। যদিও কমিশনের নির্দেশের পরেই মাঝ পথে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন বলে জানান তিনি।

তবে শুক্রবার নির্বাচনের দিন ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ীকা শিখা চ‍্যাট‍্যার্জি ইচ্ছাকৃত ভাবে এবং প্রচার পাবার লক্ষ্যে দিনভর নির্বাচন কমিশনের বিধিনিষেধ উলঙ্ঘন করে বেআইনি কাজ করেছেন বলে মেয়রের অভিযোগ। অথচ তার বিরুদ্ধে কোন পদক্ষেপ কেন নেওয়া হল না সেই ব‍্যাপারে কমিশনের দ্বারস্থ হবেন বলে জানান তিনি।

অন্যদিকে বিধায়ীকা শিখা চ্যাটার্জির বিরুদ্ধে আনা অভিযোগের পালটা অভিযোগ আনেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি জানান, মেয়রের নির্দেশেই পুলিশ শিখা চ্যাটার্জিকে হেনস্থা করেছে। বলে রাখা প্রয়োজন, শুক্রবার শিলিগুড়ির মেয়রের ৩৩ নম্বর ওয়ার্ডে গেলে বিজেপি বিধায়ক শিখা চোট্টপাধায়কে ক্ষোভের মুখে পড়তে হয়। এমনকি প্রার্থীর সঙ্গে বুথের ভিতরে তিনি ঢুকেছেন বলে অভিযোগ করে তৃণমূল নেতা-করমীরা। এমনকি এই বিষয়ে পুলিশের হেনস্থার মধ্যেই পড়তে হয় বিজেপির এই মহিলা বিধায়ককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+