School Girl Murder: স্কুলের পোশাক পরিহিত ছাত্রীর দেহ উদ্ধার, শোরগোল শিলিগুড়িতে, কড়া পদক্ষেপ চান বিধায়ক
School Girl Murder: শিলিগুড়িতে এক ছাত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগ। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। আজ বিকেলে পুলিশ গিয়ে ছাত্রীর দেহ উদ্ধার করে। তাঁর মুখ ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দল-মত-নির্বিশেষে এই ধরনের ঘটনা বেড়ে চলার প্রতিবাদে শিলিগুড়ির মানুষকে পথে নামার ডাক দিয়েছেন।

শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত মোটাজোত এলাকায় একটি জঙ্গলের পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় নাবালিকার রক্তাক্ত মৃতদেহ। জানা গিয়েছে, আজ বিকেলে ওই এলাকায় মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। তারপরেই খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অধীনস্থ মাটিগাড়া থানার পুলিশকে।
ঘটনাস্থলে মাটিগাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত নাবালিকার দেহে ও মাথায় চোট রয়েছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, নাবালিকাকে খুন করা হয়েছে। মৃত ছাত্রী শিলিগুড়ি কমিশনারেটের কাছেরই একটি স্কুলে পড়তো বলে জানা গিয়েছে।
স্কুল সূত্রে খবর, পড়াশোনাতেও ভালো ছিল মৃত ছাত্রী। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতো। ঘটনার কথা জানাজানি হতেই স্কুলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পুলিশের তরফে। মেয়েটি স্কুলে গিয়েছিল বলে জানাচ্ছে পরিবার। তবে স্কুলে যাওয়া, নাকি আসার সময় তার এই রহস্যমৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। দেখা হচ্ছে, মেরে ফেলার আগে মেয়েটিকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছিল কিনা।

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, শিলিগুড়িতে এই ধরনের ঘটনার সঙ্গে আমরা পরিচিত নই। কিন্তু কয়েক দিন আগে দিনের বেলায় এক বৃদ্ধাকে তাঁর বাড়িতে গিয়ে খুন করা হলো। তারপর আজকের এই ঘটনা। আইনশৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে। অবিলম্বে দাবি জানাচ্ছি, এই ঘটনায় দোষীদের গ্রেফতার করার।
শঙ্করের কথায়, দুর্নীতিতে নিমজ্জিত সরকার, চোর নেতাদের বাঁচাতে ব্যস্ত। আর অপরাধীরা শক্তিধর হয়ে উঠে একের পর এক খুন করছে। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোাপাধ্যায় চোখ বন্ধ করে রয়েছেন। শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের ভূমিকা প্রশ্নের মুখে। নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ কমিশনার।
অপরাধীদের পুলিশ যদি ধরতে না পারে, শিলিগুড়ির তাহলে কমিশনারের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন বিধায়ক। তিনি বলেন, শিলিগুড়ির মানুষকে বলব আইনশৃঙ্খলা অবস্থার উন্নতির দাবি নিয়ে রাজনৈতিক পতাকা দূরে সরিয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে একত্রিত হয়ে রাস্তায় নেমে প্রতিবাদে সরব হতে। এই ঘটনার নিন্দার ভাষা নেই।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications