Siliguri Bengal Safari Park: সাধ করে নাম রেখেছিলেন মমতা নিজে! ভুল কামড়েই 'সন্তানহারা' রিকা
Siliguri Bengal Safari Park: শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে হঠাতই শোকের ছায়া! মায়ের ভুল কামড়েই মৃত্যু হল একেবারে সদ্যজাত তিন ব্যাঘ্র শাবকের। আর ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পরে গিয়েছে বন দফতরে। যদিও ঘটনাটি নিয়ে প্রকাশ্যে সেভাবে মুখ খুলতে চাননি পার্ক কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় পার্ক কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ যা খবর, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন বন দফতরের আধিকারিকরা।
বিষয়টি সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক (Siliguri Bengal Safari Park) সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে রিকা নামে রয়্যাল বেঙ্গল টাইগার তিনটি শাবকের জন্ম দেয়। শাবকের জন্মের খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হয়ে পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

কিন্তু, নাইট শেল্টারেই দু'দিনের মাথায় নিজের শাবককে অন্যত্র সরাতে গিয়ে ঘাড়ে কামড় লেগে যায় বলে খবর। আর এতে তিনটে শাবকেরই ঘাড়ের কাছে শ্বাসনালী ফুটো হয়ে যায়৷ এই তিনটির মধ্যে দুটো শাবক আগেই মারা যায়। তার মধ্যে একটি শাবককে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেন পার্ক কর্তৃপক্ষ (Siliguri Bengal Safari Park)। কিন্তু, শেষ রক্ষা হয়নি৷
তাৎপর্যপূর্ণ ভাবে তিনটেই রয়্যাল বেঙ্গলের (Royal Bengal Tiger) শাবক ছিল বলে জানা গিয়েছে। উল্লেখ্য, বেশ কয়েকবছর আগে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে শীলা নামের রয়্যাল বেঙ্গল টাইগার তিনটি শাবকের জন্ম দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই তিনটি শাবকের আদর করে নাম দিয়েছিন ইকা, রিকা ও কিকা। কিছুদিন পর সাদা শাবক ইকার মৃত্যু হয়। বেড়ে ওড়ে রিকা ও কিকা। সেই রিকাই সম্প্রতি তিনটি শাবকের জন্ম দিয়েছিল।
কিন্তু মায়ের অসাবধানতা বশত কামড়ে তিনটি শাবকেরই মৃত্যু হওয়ায় একদিকে যেমন সাফারি পার্ক কতৃপক্ষের ভূমিকা প্রশ্নের মুখে অন্যদিকে শোকের আবহ সাফারি পার্কে (Siliguri Bengal Safari Park)। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই সাফারি পার্কে কুনকি হাতি লক্ষ্মীর মৃত্যু হয়েছিল। যদিও বার্ধক্যজনিত কারণেই ওই হাতিটির মৃত্যু হয়।
কিন্তু একের পর এক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে (Siliguri Bengal Safari Park)। বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ক। সারা বছরই বহু পর্যটক সেখানে ভিড় জমান। দেশের পাশাপাশি বিদেশেরও বহু প্রাণী সেখানে রাখা আছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications