Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূলের সঙ্গে জটিলতার মাঝেই কোচবিহারে ঢুকে পড়ল ভারত জোড়ো ন্যায় যাত্রা, বিক্ষোভ দেখাল তৃণমূল

ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করল বাংলায়। বৃহস্পতিবার কোচবিহারের বক্সিরহাটে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধী অসম থেকে বাংলায় প্রবেশ করলেন। সেখানে তাঁকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাতে জাতীয় পতাকা তুলে দেন।

এদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রা কোচবিহারে প্রবেশের ঠিক আগের মুহূর্তে বক্সির হােট বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। গতকাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের নতুন করে দূরত্ব তৈরি হয়েছে। ইন্ডিয়া জোটে থেকেই বাংলায় লোকসভা ভোটে একলা চলার কথা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রীতিমতো অভিযোগের সুরে বলেছেন, ভারত জোড়ো ন্যায় যাত্রা যে রাজ্যে প্রবেশ করছে সেটা তিনি জানেন না। তাঁকে জানানোই হয়নি।

Rahul Gandhi

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এর আগে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিধাবাদী নেত্রী বলে আক্রমণ শানিয়েছিলেন। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছিলেন বাংলায় ৪২টি আসনেই প্রার্থীদেওয়ার পরিকল্পনা করছে তৃণমূল কংগ্রেস। যদিও অধীর চৌধুরীর মন্তব্যকে গুরুত্ব দেওয়ার কিছু নেই বলে জানিয়েছিলেন রাহুল গান্ধী। তিনি বলেছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি ব্যক্তিগত ভাবে যোগাযোগ রাখছেন। ইন্ডিয়া জোট অক্ষুণ্ন রয়েছে।

কিন্তু তার পরের দিনই সব হিসেব ওলটপালট করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একালা চলো নীতির ঘোষণা। গতকাল তিনি প্রকাশ্যেই ঘোষণা করে দেন লোকসভা ভোটে বাংলায় একা লড়বে তাঁর দল। কংগ্রেসের সঙ্গে কোনও রকম আসন সমঝোতায় তিনি যাবেন না। তার পরেই সিনিয়র কংগ্রেস নেতা জয়রাম রমেশ ড্যামেজ কন্ট্রোলে নােমন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসকে ছাড়া ইন্ডিয়া জোট কল্পনাই করা যায় না। কিন্তু তাতেও বরফ গলেনি।

এদিকে আজ কোচবিহারে প্রবেশ করেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী হুঙ্কার দিয়েছে, বিজেপি-আরএসএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে কংগ্রেস। বিজেপি-আরএসএসেরক অন্যায়ের বিরুদ্ধে লড়তেই ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। ন্যায়ের কথা বলার জন্যই ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। দেশ জুড়ে অন্যায় হচ্ছে বলেই এই ন্যায় যাত্রা। বাংলার কথা শুনতে এসেছি কোচবিহারে ঢুকেই বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এদিকে আবার পাল্টা তৃণমূল কংগ্রেসকে ইঙ্গিত করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন রাহুল গান্ধী যেখানে যাবেন সেখানে জনজোয়ার হবেই। কেউ আটকাতে পারবেন না। এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফেলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কোচবিহারে ভারত ন্যায় যাত্রা মালদা এবং মুর্শিদাবাদ হয়েও যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য অসমে কিন্তু ভারত জোড়ো ন্যায় যাত্রায় তৃণমূল কংগ্রেসের পতাকা দেখা গিেয়ছে। এমনকী বামেদের পতাকাও দেখা গিয়েছে অসমের মিছিলে। এদিকে বাংলায় ভারত জোড়ো যাত্রায় বাম-তৃণমূল কাউকেই কংগ্রেস আমন্ত্রণ জানায়নি বলে অভিযোগ। সেকারণে তারা তাতে সামিল হবে না বলে জানিয়ে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+