Kanchenjunga Express Accident: পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর, দুর্ঘটনাস্থলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
ভয়াবহ দুর্ঘটনা সোমবার সকালে উত্তরবঙ্গে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারল মালবাহী ট্রেন। দুর্ঘটনায় এখনও অবধি ১৫ জন মারা গিয়েছে। আহতের সংখ্যা অনেক সংখ্যা। আরও বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। এমনই অনুমান করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় প্রাথমিক ভাবে শোকপ্রকাশ করেছেন।
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় এই ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কামরা একটি অপরের উপরে উঠে গিয়েছে। দুমড়ে মুচড়ে গিয়েছে একাধিক কামরা। রেল লাইনের ধারেই অনেকে আহত অবস্থায় ছড়িয়েছিটিয়ে ছিলেন প্রথম দিকে।

কীভাবে এই দুর্ঘটনা হল? তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। সিগনাল বিভ্রাটের কারণেই কি এত বড় দুর্ঘটনা? এই প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন এই ঘটনার পরে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলের লিখেছেন, দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায় একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার কথা জেনে হতবাক। বিশদ বিবরণের অপেক্ষায় থাকা অবস্থায় তিনি রয়েছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষের কথা জানা গিয়েছে।
উদ্ধার, পুনরুদ্ধারের জন্য মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন। চিকিৎসা সহায়তার জন্য জেলাশাসক, পুলিশ সুপারদের বার্তা দেওয়া হয়েছে। চিকিৎসক, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা। উদ্ধারকাজ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি দুর্ঘটনাস্থলে যাবেন? সেই প্রশ্ন উঠছে৷ মুখ্যমন্ত্রী গোটা ঘটনার খোঁজখবর রাখছেন বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়ও বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে আটকে যাওয়া যাত্রীদের উদ্ধারের জন্য ১০ টি বাস পাঠানো হয়েছে। তেনজিং নোরগের বাস টার্মিনাস থেকে শিলিগুড়ি - কলকাতা অতিরিক্ত বাস পরিষেবা রাতে চালু থাকবে।
আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধারকারী দল দ্রুতগতিতে কাজ করছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications