কীভাবে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি? ভোটব্যাঙ্ক প্রসঙ্গে কী বার্তা দিলেন সুকান্ত?
কিছুটা ভোট বাড়াতে হবে। ৪৫ শতাংশ ভোট বাড়ালেই রাজ্যে বিজেপি সরকার তৈরি হতে পারে। রাজ্যে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসতে পারে তৃণমূলকে সরিয়ে। বালুরঘাটে এই কথাই বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
আজ শনিবার সুকান্ত মজুমদারকে জেলা বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বালুরঘাট কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন। দক্ষিণ দিনাজপুরে গতকাল শুক্রবার তিনি আসেন। ভোটে জেতার পরে সুকান্ত মজুমদার দিল্লি চলে গিয়েছিলেন। গতকাল তিনি নিজের বাড়ি ফিরেছেন। আজ তাঁকে সংবর্ধনা দেওয়া হল।

কোন আসনে ৪০ শতাংশ, কোনও জায়গায় ৪১ শতাংশ, ৪২ শতাংশ ভোট পেয়েছে বিজেপি। আরেকটু ধাক্কা দিয়ে যদি ৪৫ শতাংশ ভোট পাওয়া যায়। তাহলে রাজ্যে ক্ষমতা বদল হবে। ৪৫ - ৪৬ শতাংশ ভোট পেলে বাংলায় বিজেপি সরকার গঠন করবে। এই কথা জোর গলায় দাবি করলেন সুকান্ত মজুমদার।
গঙ্গারামপুরে দিন কয়েক আগে দুর্গন্ধযুক্ত হলুদ রঙের পানীয় জল সরবরাহ হয়েছে। তাই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন হয়েছে। সুকান্ত মজুমদার এ দিন সেই বিষয়ে কটাক্ষ করেন। এরপর যদি এমন পানীয় জল সরবরাহ হয়। তাহলে, ১০০ জন পুরুষ ও ১০০ জন মহিলা সেই জল বালতি ভরে নিয়ে যাবেন। চেয়ারম্যানের বাড়িতে সেই জল ঢালা হবে। হুঁশিয়ারি দিলেন সুকান্ত।
কেন্দ্রের দুই প্রতিমন্ত্রীর পদে দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার মন্ত্রী হিসেবে তিনি চেয়ারে বসছেন না বালুরঘাটের মানুষ হিসেবে তিনি সেই চেয়ারে বসছেন। এই কথা প্রতিদিন স্মরণ করছেন তিনি। তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে জড়িয়ে। বালুরঘাটে একাধিক দুর্নীতি হয়েছে। সেই কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার।
বিজেপি আগামী দিনে রাজ্যে ক্ষমতায় আসবে। তবে সেজন্য কর্মী সমর্থকদের লড়াই করতে হবে। তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দাবি করলেন সুকান্ত মজুমদার।
শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে জেলা বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেওয়া হয়।
তার আগে বালুরঘাট মঙ্গলপুর এলাকা থেকে থানা মোড় পর্যন্ত বিশাল রযালি করা হয় বিজেপির পক্ষ থেকে। বালুরঘাট থানা মোড় এলাকায় সুকান্ত মজুমদারকে সংবর্ধনার আয়োজন করে বিজেপি।












Click it and Unblock the Notifications