Balurghat Bomb Blast: প্রবল বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির ছাদ, ভাঙল দেওয়াল! তীব্র উত্তেজনা গঙ্গারামপুরে
Balurghat Bomb Blast: মজুদ করে রাখা বোমা বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল। বিস্ফোরণের তিব্রতা এতটাই ছিল যে কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। এমনকি ঘরের একটি অংশ সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে। শুধু তাই নয়, অন্যান্য দেওয়াল জুড়েও তৈরি হয়েছে ফাইল। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়ার এলাকায়। ঘটনাকে (Balurghat Bomb Blast) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

কীভাবে এমন বড় বিস্ফোরণ (Balurghat Bomb Blast) ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। জানা যাচ্ছে, ঠেঙ্গাপাড়া লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলে পরিচিত সেটি। হঠাত করেই প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে ওটে গোটা এলাকা। ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্কে রীতিমত হুড়োহুড়ি পড়ে যায়। দেখা যায়, বিস্ফোরণে ঘরের এডবেস্টারের চালা সম্পূর্ণ উড়ে গিয়েছে। স্থানীয় মানুষজনের দাবি, বিস্ফোরণের (Balurghat Bomb Blast) প্রচন্ড শব্দে এলাকা কেঁপে ওঠে এলাকা।
খবর (Balurghat Bomb Blast) পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ও গঙ্গারামপুর দমকল বাহিনী।
যদিও ওই লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর নিয়ে বিতর্ক রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই অফিস ঘরটি দীর্ঘদিন আগে বামফ্রন্টের ছাত্র সংগঠন এসএফআইয়ের অফিস ছিল। পরবর্তী সময়ে ওই ঘর তৃণমূল কংগ্রেস দখল করে নেয় বলে জানা গিয়েছে। যদিও বর্তমানে ওই ঘরটি লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলেই পরিচিত। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
কেন এবং কীসের জন্য বোমা মজুত করে রাখা হয়েছিল তা জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। দফায় দফায় ধৃতদের জেরা করা হচ্ছে। অন্যদিকে পুলিশের প্রাথমিক অনুমান, প্রচন্ড গরমে মজুদ করা বোমা বিস্ফোরণে (Balurghat Bomb Blast) এই ঘটনা ঘটেছে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications