ভুটানের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি, জয়গাঁ এলাকায় জলমগ্ন বাড়িঘর
সিকিম, ভুটানে ভয়াবহ বৃষ্টি হচ্ছে। তার জেরে উপর থেকে জল নামছে৷ নদী গুলিতেও প্রচুর জল এসে পড়েছে। তিস্তা নদীতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য নদীতেও বিপদ বাড়ছে। ভুটানের সীমান্ত জয়গাঁ এলাকায় বন্যা পরিস্থিতি।
ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি হয়েছে ভুটান সীমান্ত জয়ঁগাতে। ইতিমধ্যে জয়ঁগা গ্ৰাম পঞ্চায়েতের রাইগাঁও, মঙলাবাড়ি, বৈরবাড়ি, খারখোলা সহ বিভিন্ন এলাকায় বাসিন্দাদের ঘরে জল ঢুকে গিয়েছে। রাইগাঁও, মঙলাবাড়ি সহ বিভিন্ন এলাকার খুবই খারাপ অবস্থা।

জলের তোড়ে ভুটান পাহাড় থেকে কাদামাটি, পলি এসে বাসিন্দাদের ঘরে ঢুকেছে। ভুটান পাহাড় থেকে নেমে আসা যোগীখোলা, খারখোলা সহ বিভিন্ন নদী ও ঝোরার জল বৃদ্ধি পেয়েছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে সেই সব নদী। প্রশাসনের পক্ষ থেকে জয়ঁগা স্টেট প্লান প্রাথমিক বিদ্যালয়ে ফ্লাড সেন্টার খোলা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছে বন্যা কবলিত প্রায় ৩৫ টি পরিবার।
দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া গঙ্গারাম চা বাগানে ঢোকার মুখে রাস্তা ভেঙে গিয়েছে। জাতীয় সড়ক হয়ে গঙ্গারাম বাজার ঢোকার মুখেই গ্রামের যাতায়াতের এই একটি মাত্র রাস্তা। সেটি ভেঙে নিয়ে বয়ে চলেছে টুনা নদী। নদীর স্রোতের জেরে সেতু সংযোগকারী রাস্তা ভেঙে যায়। রাস্তা ভাঙতেই বন্ধ হয়ে পড়ে যোগাযোগ।
গত বছরও সেতুর সংযোগকারী রাস্তা ভেঙে গিয়েছিল। সেটিতে অস্থায়ীভাবে কাজ করা হয়েছিল। রাতে বৃষ্টি হতেই ফের ভাঙল রাস্তা। এলাকার সাতটি গ্রামের ভরসা এই রাস্তা। সকাল থেকে রাস্তা ভাঙলেও দেখা নেই প্রশাসনের। এমনই অভিযোগ স্থানীয়দের।
তিস্তা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামী বেশ কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। সিকিমে ভারী বর্ষা হচ্ছে। দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। ফলে পরিস্থিতি কোন দিকে যাবে? তাই নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications