Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের তপ্ত দিনহাটা, দিনে দুপুরে বিজেপি নেতার বাড়িতে রক্তারক্তি কাণ্ড

পঞ্চায়েত ভোটের আগে ফের তপ্ত উত্তরবঙ্গ। কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতাকে গুলি করে খুন। ভরদুপুরে বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। দিনহাটার শিমুলতলা এলাকার ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন প্রশান্ত রায় বসুনিয়া। নিজের বাড়ির সামনেই বসেছিলেন তিনি। ঠিক সেই সময় কয়েকজন এসে সামনে থেকে গুলি করে বিজেপি নেতাকে। সঙ্গে সঙ্গে তাঁকে দিনাহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

দিনে দুপুরে বিজেপি নেতার বাড়িতে রক্তারক্তি কাণ্ড

এই ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের হাত রয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতত্ব। পুরনো পারিবারিক শত্রুতার কারণেই এই ঘটনা বলে দাবি করা হয়েছে। দিনহাটার ১ নম্বর ব্লকের নেতা প্রশান্ত মণ্ডল।

দুষ্কৃতিরা সোজা মাথায় গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এলাকার সক্রিয় নেতা ছিলেন প্রশান্ত এমনই দাবি করেছে বিজেপি। এবং গত কয়েক মাস ধরে বিেজপির হয়ে ভাল কাজ করছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শুক্রবার দুপুরে নিজের বাড়িতে ঘরের মধ্যে খাটে বসে ছিলেন তিনি।

দিনে দুপুরে বিজেপি নেতার বাড়িতে রক্তারক্তি কাণ্ড

সেসময় হঠাৎ কয়েকজন দুষ্কৃতি এসে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। খাটের সামনেই লুটিয়ে পড়েন তিনি। চোখের সামনে গুলি চালানোর ঘটনায় হতবম্ব হয়ে গিয়েছিলেন পরিবারের লোকেরা। সেই সুযোগ নিয়ে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা। দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+