Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Dhupguri By-Election Results 2023: কেন্দ্রীয় বাহিনী থেকেও ধরাশায়ী বিজেপি, ধূপগুড়িতে তৃণমূলের বাজিমাত কোন পথে?

Dhupguri By-Election Results 2023: ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের বাজিমাত। ২ বছরের ব্যবধানেই আসনটি ৪৩০৯ ব্যবধানে জিতে কীভাবে দখলে নিল তৃণমূল কংগ্রেস, তা নিয়ে চলছে চর্চা।

উপনির্বাচনের ফলাফল সাধারণভাবে শাসক দলের পক্ষেই যায়। ব্যতিক্রম অবশ্যই থাকে। যেমন- সাগরদিঘি। যদিও সেখানে বাম সংর্থিত কংগ্রেস প্রার্থী তৃণমূলে যোগ দিয়েছেন। এই আবহে সকলেরই নজর ছিল ধূপগুড়িতে।

Dhupguri By-Election Results 2023: কেন্দ্রীয় বাহিনী থেকেও ধরাশায়ী বিজেপি

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে দায়িত্বে ছিলেন অরূপ বিশ্বাস। ধূপগুড়িতে প্রচারে যাওয়ার আগে বিধানসভায় নিজের ঘরে বসে আত্মবিশ্বাসী অরূপ বলেছিলেন, তৃণমূলের জেতার বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত। মার্জিন থাকবে ১০ হাজারের উপর। ২০২১ সালে ৪ হাজারের কিছু বেশি ভোটে জিতে তৃণমূলের থেকে আসনটি কেড়ে নিয়েছিল বিজেপি।

বিষ্ণুপদ রায় ১,০৪,৬৮৮ (৪৫.৬৫ শতাংশ) ভোট পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের মিতালি রায় ১,০০,৩৩৩ (৪৩.৭৫ শতাংশ) ভোট পান। সিপিআইএম প্রার্থী প্রদীপ কুমার রায় পেয়েছিলেন ১৩,১০৭ ভোট। বিষ্ণুপদ রায়ের প্রয়াণে উপনির্বাচন হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে থাকার পরদিনই বিজেপিতে যোগ দেন মিতালি রায়। মিতালির দলবদল নিয়ে বিজেপির লাফালাফি থামিয়ে দিলেন ধূপগুড়িবাসী।

গতকালও বিধানসভায় নিজের ঘরে বসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ধূপগুড়িতে আমরাই জিতব। মার্জিনটা বলতে পারছি না। কিন্তু দেখা গেল, শুভেন্দুকে টেক্কা দিলেন অরূপ! অরূপ বিশ্বাস সম্প্রতি ঘনিষ্ঠ মহলে এ কথাও বলেছেন, শুভেন্দু তৃণমূলে থাকাকালীন এতগুলি জেলার দায়িত্বে থাকার কথা বলেন, আমিও কিন্তু কম জেলার পর্যবেক্ষক ছিলাম না তখনও।

বিধানসভায় গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘরে অরূপ বিশ্বাসকে দেখে বলেন, কী রে অরূপ, খেলা হবে? অরূপ বলেন, খেলা তো হবেই, হয়েও গিয়েছে। আজকের ফলাফল নিশ্চিতভাবেই স্পষ্ট করে দিল ভোটে জিততে ভাষণের চেয়ে বড় সংগঠন। যেটা বুথস্তরে দারুণভাবে মজবুত করেছে তৃণমূল। ফলে ম্যান অব দ্য ম্যাচ অরূপ বিশ্বাস বলছেন অনেকে।

Dhupguri By-Election Results 2023: কেন্দ্রীয় বাহিনী থেকেও ধরাশায়ী বিজেপি

১৯৭৭ থেকে ২০১৬ অবধি ধূপগুড়ি ছিল সিপিআইএমের দখলে। ২০১৬ সালে জেতে তৃণমূল, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জেতে বিজেপি। কিন্তু ২ বছরের মধ্যেই সংগঠন মজবুতের পাশাপাশি আরও কয়েকটি কারণ তৃণমূলের জয়ের পিছনে রয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত। একনজরে সেগুলি দেখা যাক-

রাজবংশী সম্প্রদায় যে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আশীর্বাদ করলেন তা স্পষ্ট। রাজবংশী ভোট অনেকটাই নিজেদের ঝুলিতে পুরতে সক্ষম হলো তৃণমূল। লোকসভা ভোটের আগে যা রক্তচাপ বাড়াবে বিজেপির। নির্মলচন্দ্র রায় ধূপগুড়ি কলেজের জনপ্রিয় অধ্যাপক। ওই বিধানসভা এলাকাতেও তাঁর প্রচুর ছাত্র-ছাত্রী। তাঁদের পরিবারও তৃণমূলের ভোটবাক্সেই অবদান রেখেছে।

যাঁরা ভোটে লড়লেন তাঁদের সকলেরই ব্যক্তিগত ভাবমূর্তি ভালো ছিল। ফলে বিরোধী ভোটের ভাগাভাগিতেও তৃণমূলের জয়ের পথ সুগম হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে চলতি বছরেই মহকুমা গড়ার যে দীর্ঘদিনের দাবিপূরণের আশ্বাস দিয়েছেন, তাতে বিশ্বাস করেই জনগণের মতামত প্রতিফলিত হয়েছে ভোটবাক্সে।

বিজেপি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিল। কিন্তু রাজ্য নেতাদের ঔদ্ধত্য, বড় বড় ভাষণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ যে মহিলাদের ফের বিজেপি-বিমুখ করল সেটাও পরিষ্কার জনগণের রায়ে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। ফলে নির্বাচনে কারচুপি, সন্ত্রাসের ঠুনকো সাফাই আর দিতে পারবেন না বিজেপি নেতারা। তাঁদের বোঝা উচিত, ভাষণ নয়, জরুরি সংগঠন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+