প্রবল রোদকে উপেক্ষা, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গার হয়ে রোড শো মিঠুনের
প্রবল গরমে উত্তরবঙ্গেও নাজেহাল দশা। প্রবল রোদে চোখও যেন ঝলসে যাচ্ছে। তার মধ্যেই প্রচারে নেমে পড়েছন অভিনেতা মিঠুন চক্রবর্তী৷ সোমবার সকালে আলিপুরদুয়ারে রোড শ্যো করলেন মিঠুন।
আলিপুরদুয়ারে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা। তার জন্য প্রচারে আলিপুরদুয়ারে মহাগুরু মিঠুন চক্রবর্তী। গতকাল রবিবার মিঠুন চক্রবর্তী জলপাইগুড়িতে প্রচার করেছিলেন। আজ সোমবার আলিপুরদুয়ারে রোড শ্যো করলেন।

এদিন বেলায় প্রচারে নামেন মহাগুরু। আলিপুরদুয়ার ডি আর এম চৌপথি থেকে রোড শ্যো শুরু হয়। হুড খোলা গাড়ির উপরে ছিলেন মিঠুন চক্রবর্তী ও মনোজ টিগ্গা। আগামী ১৯ তারিখ উত্তরবঙ্গে ভোট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে আগামী ১৯ তারিখ ভোট। দেশের সঙ্গে বাংলাতেও প্রথম দফার নির্বাচন।
এদিন মিঠুন চক্রবর্তীর প্রচারে বহু মানুষ ভিড় করেছিল। প্রচুর সংখ্যায় বিজেপি কর্মী - সমর্থককে দেখা যায়। রোড শ্যোতে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো৷ এলাকার সাধারণ মানুষদের উদ্দেশ্যে ভোট চান মিঠুন। মহাগুরুকে দেখার জন্য, সেলফি তোলার জন্য সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়।
আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জিতবেন। এমনই দাবি করছেন বিজেপি নেতৃত্ব। উত্তরবঙ্গের একটাও আসন গতবার পায়নি তৃণমূল। সব কটি আসনেই বিজেপি জিতেছিল। এবার তৃণমূল উত্তরবঙ্গে জেতার জন্য মরিয়া।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে একের পর এক জনসভা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সভা করছেন উত্তরবঙ্গে। শিলিগুড়ির মেয়র গৌতম দেবও একাধিক রোড শ্যো, জনসভা করছেন।
গতকাল এক সভায় গৌতম দেব মিঠুন চক্রবর্তী সম্পর্কে আক্রমণাত্মক কথা বলেন। মুম্বইয়ে থেকে এখানে এসে কী হবে? মিঠুন খায় না, মাথায় দেয়! মাথায় কালো কাপড় বেঁধে ফিল্মের ডায়লগ দিয়ে কী হবে? মিঠুনকে কটাক্ষ করেন গৌতম।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications