বড়সড় সাইবার হামলা চালাতেই ভারতে ঢোকে হান! শরীরে চিপ লুকানো থাকার সম্ভাবনা
বড়সড় সাইবার হামলা চালাতেই ভারতে ঢোকে হান! শরীরে চিপ লুকানো থাকার সম্ভাবনা
মালদহ সীমান্তে ধৃত চিনা নাগরিককে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। দফায় দফায় চিনা নাগরিক হানকে জেরা চলছে। ইতিমধ্যে এই চিনা নাগরিককে জেরা করেছে এনআইএ। জেরা করছে মালদহ জেলা পুলিশও। কিন্তু জানা যাচ্ছে, হানকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য ঊঠে আসছে। শুধু তাই নয়, তদন্তের গভীরতা লক্ষ্যে করে স্পেশাল তদন্তকারী টিম তৈরির সিদ্ধান্ত রাজ্যের। যে টিমের রাজ্যের দুঁদে গোয়েন্দারা থাকছেন। আজ মঙ্গলবারই তদন্তভার সিটের হাতে চলে যেতে পারে বলে খবর।

ঘটনার পুননির্মান
ইতিমধ্যে হানকে মালদহ সীমান্ত নিয়ে গিয়ে ঘটনার পুননির্মান করা হয়েছে। কীভাবে সীমান্ত পেরিয়ে ওই চিনা নাগরিক ভারতে ঢুকল তা জানার চেষ্টা করা হয়। নতুন করে পুরো ঘটনা সাজিয়ে তোলা হয়। ক্যামেরাবন্দি করা হয়। এছাড়াও সীমান্তে দাঁড়িয়েই হানকে বেশ কিছু প্রশ্ন করা হয়। পুলিশি সূত্রের বক্তব্য, সেই পুনর্নির্মাণ পর্ব থেকেই স্পষ্ট হয়ে যায়, ইচ্ছাকৃত ভাবে তার সীমান্ত পেরোনোর সম্ভাবনাই বেশি। জানা গিয়েছে, হান ইংরেজিতে যথেষ্ট পারদর্শী। কিন্তু এনআইকে জেরায় হান জানায় সে ইংরেজি জানে না। জেরাতে বেশ কিছু অসংলগ্ন তথ্য পেয়েছেন গোয়েন্দারা। সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের।

বড়সড় সাইবার হানার ছক
তদন্তকারীদের অনুমান ভারতে বড়সড় সাইবার হানা চালাতেই হান সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে। বিএসএফ জানাচ্ছে, বাংলাদেশ সীমান্তে ধৃত চিনা নাগরিক হান চুনওয়েই একজন সাইবার বিশেষজ্ঞ। সেই কারণে তার শরীরে চিপ লুকোনো থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাই তার সিটি স্ক্যান করার কথা ভাবছে পুলিশ। হানের অ্যাপলের ল্যাপটপ ও একটি আইফোনের লক খোলা যায়নি কারণ সেগুলির পাসওয়ার্ড মান্দারিন ভাষায় করা আছে। হান সহযোগিতা করছে না। তাই পাসওয়ার্ড ক্র্যাক করতে কলকাতা থেকে বিশেষ সাইবার বিশেষজ্ঞকে জেলায় আনা হচ্ছে বলে পুলিশি সূত্রে খবর। পুলিশ জানাচ্ছে, হানের অন্য দু'টি ফোন থেকে বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপের হদিস মিলেছে।

প্রচুর ডেটাবেস চিনে পাচার
হান ও তার সঙ্গী অন্তর্বাসের মধ্যে লুকিয়ে ভারতীয় সিম কার্ড চিনে পাচার করত বলে অভিযোগ। কয়েক হাজার ভারতীয় সিম কার্ড পাঠানো হয়েছে চিনে। তবে এত ভারতীয় সিম কেন চিনে পাচার করা হয়েছে তা ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। প্রাথমিক অনুমান সিম কার্ড কাজে লাগিয়েই অ্যাকাউন্ট হ্যাক করা হত বলে এটিএস ও বিএসএফ সূত্রের খবর। বিএসএফের অভিযোগ, ভারত থেকে প্রচুর ডেটাবেস চিনে পাচার করেছে হান। শুধু তাই নয়, এই সমস্ত ডেটাবেসকে সামনে রেখেই বড়সড় সাইবার হানার ছক ছিল হানের।

জেরা করতে পারে ভারতীয় সেনাও
হানকে জেরা করে একাধিক তথ্য পাওয়া যেতে পারে বলে খবর। আর সে কারণে ভারতীয় সেনার যে ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে তাঁরাও জেরা করতে চায়। শুধু তাই নয়, হানকে জেরা করতে পারে উত্তরপ্রদেশের গোয়েন্দারাও। সেখানে হানের বেশ কয়েকজন বন্ধু ধরা পড়েছে। তাঁদেরকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, হানকে জেরা করে হয়তো আরও সূত্র পাওয়া যাবে।
-
ছাবà§à¦¬à¦¿à¦¶à§‡à¦° à¦à§‹à¦Ÿà§‡ ২২৬-à¦à¦° বেশি আসনে জিতবে তৃণমূল, আতà§à¦®à¦¬à¦¿à¦¶à§à¦¬à¦¾à¦¸à§€ মমতা -
তৃণমূলের পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেà¦à¦¿à¦“য়েটরা -
ননà§à¦¦à§€à¦—à§à¦°à¦¾à¦®à§‡à¦° সঙà§à¦—ে মমতার à¦à¦¬à¦¾à¦¨à§€à¦ªà§à¦°à§‡à¦“ লড়বেন শà§à¦à§‡à¦¨à§à¦¦à§, বিজেপির পà§à¦°à¦¥à¦® দফার তালিকায় পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ কারা? -
বাড়বে জয়ের মারà§à¦œà¦¿à¦¨, à§§ লাখ à¦à§‹à¦Ÿ টারà§à¦—েট করে পà§à¦°à¦šà¦¾à¦° শà§à¦°à§ দিলীপ ঘোষের -
বিবেচনাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦° ইসà§à¦¯à§: ২১ লকà§à¦· নামের নিষà§à¦ªà¦¤à§à¦¤à¦¿, কবে বেরবে সাপà§à¦²à¦¿à¦®à§‡à¦¨à§à¦Ÿà¦¾à¦°à¦¿ তালিকা? জানà§à¦¨ -
à¦à§‹à¦Ÿà§‡à¦° দিনকà§à¦·à¦£ ঘোষণার পরই তৎপর বিজেপি, পà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€ তালিকা চূড়ানà§à¦¤ করতে বৈঠক -
বাংলায় ৬০ লকà§à¦· বিচারাধীন à¦à§‹à¦Ÿà¦¾à¦°à¦¦à§‡à¦° à¦à¦¬à¦¿à¦·à§à¦¯à§Ž অনিশà§à¦šà¦¿à¦¤, নজর সà§à¦ªà§à¦°à¦¿à¦® কোরà§à¦Ÿà§‡à¦° রায়ে -
রাজà§à¦¯à§‡ আমলা ও পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° শীরà§à¦· সà§à¦¤à¦°à§‡ বদল আনল কমিশন, তà§à¦™à§à¦—ে রাজনৈতিক তরজা -
কমিশন ও বিজেপি নারীবিরোধী, বাংলা-বিরোধী, মনà§à¦¤à¦¬à§à¦¯ মমতার -
তিন রাজà§à¦¯à§‡ à¦à¦• আসনে বহৠপà§à¦°à¦¾à¦°à§à¦¥à§€, রাজà§à¦¯à¦¸à¦à¦¾ à¦à§‹à¦Ÿà§‡ শà§à¦°à§ রিসরà§à¦Ÿ রাজনীতি -
à¦à§‹à¦Ÿà§‡à¦° আগে কড়া কমিশন, পাà¦à¦š রাজà§à¦¯à§‡ আদরà§à¦¶ আচরণবিধি মানতে আট দফা নিরà§à¦¦à§‡à¦¶ -
à¦à§‹à¦Ÿ ঘোষণার পর বড় রদবদল! ডিজিপি ও কলকাতার পà§à¦²à¦¿à¦¶ কমিশনার বদলাল নিরà§à¦¬à¦¾à¦šà¦¨ কমিশন, নতà§à¦¨ দায়িতà§à¦¬à§‡ কারা?












Click it and Unblock the Notifications