স্বচ্ছ ভোট হলে উপনির্বাচনে তিনটি আসনে জিততে পারে বিজেপি, বললেন সুকান্ত
মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলকে আক্রমণ করলেন তিনি। তৃণমূল ভোট লুট করে৷ এই কটাক্ষও করেছেন।
দিন কয়েক পরেই রাজ্যের ছয় বিধানসভা আসনে উপনির্বাচন। উত্তরবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে৷ আর তার প্রচার চলছে জোরকদমে৷ শুক্রবার সকালেই উত্তরবঙ্গে পৌঁছালেন সুকান্ত মজুমদার। তিনি একাধিক বিষয়ে মন্তব্য করেছেন।

এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসন আগের মতো না করলে মাদারিহাট জিতব। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এবারও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই ভোট হবে৷ তাহলে এবারও কি ভোট লুটের আশঙ্কা করছেন বিজেপি নেতৃত্ব? সেই প্রশ্ন উঠেছে।
সুকান্ত মজুমদার বলেন, উপনির্বাচনে প্রশাসন কেমন নজর দেয়। যদি স্বচ্ছ নির্বাচন হয়, তবে বিজেপি কমপক্ষে তিনটি আসনে জিতবে। প্রসঙ্গত, ছটি আসনের মধ্যে গতবার পাঁচটি আসনেই জিতেছিল তৃণমূল। একটি আসন বিজেপির দখলে৷
ফিরহাদ হাকিমের মন্তব্যের নিয়ে রাজনৈতিক জলঘোলা হচ্ছে। সেই নিয়েও মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, তৃণমূলের যা সংস্কৃতি তাই। মহিলাদের তৃণমূল পণ্য মনে করে। চেক ও চাকরি দিয়ে কিনতে যায় যে দল, তারা কেমন সবাই জানে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।
উত্তরবঙ্গে জন বার্লার অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। সুকান্ত মজুমদার বলেন, জন বার্লাকে নিয়ে চিন্তা করা হবে। বিজেপির ভোট তার নেতার সঙ্গে থাকে না। তার পদক নিয়ে থাকে। তবে বর্তমান পরিস্থিতি কী, তা জানা নেই। জন বার্লার সঙ্গে কথা হয়েছে। তিনি বিজেপিতে আছেন। তিনি আমাদের দলের নেতা।
উপনির্বাচনে প্রচারে নেই অনন্ত মহারাজ ও জন বার্লা। কেউ কেউ কাজে আছেন। কেউ পারিবারিক সমস্যায় রয়েছেন।
কলকাতা মেডিক্যাল কলেজে বেড বিক্রি নিয়ে তিনি বলেন, সবাই জানে এটা হয়। ফেলো কড়ি, মাখো তেল, বলে কটাক্ষ। সঠিক পরিমাণ টাকা দিয়ে ডিএম বিক্রি হবে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা












Click it and Unblock the Notifications