Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাহাড়ে ফের গোর্খাল্যান্ড দাবি, এক মঞ্চে গুরুং-তামাংদের সঙ্গে ২২ দলের উপস্থিতিতে নয়া সমীকরণ

পাহাড়ে ফের গোর্খাল্যান্ড দাবি, এক মঞ্চে গুরুং-তামাংদের সঙ্গে ২২ দলের উপস্থিতিতে নয়া সমীকরণ

পাহাড়ে পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই উঠে পড়েছে গোর্খাল্যান্ডের দাবি। আর এই দাবিকে পাথেয় করেই ফের বিমল গুরুং ও বিনয় তামাং এক হচ্ছেন। ফের তাঁদের দেখা গেল এক মঞ্চে। সম্প্রতি তৃণমূল ছেড়েছেন বিনয় তামাং। তারপর বিমল গুরুংয়ের সঙ্গে হাত মিলিয়ে গোর্খাল্যান্ডের মঞ্চে তাঁর উপস্থিতি পাহাড় রাজনীতিকে নতুন খাতে বইয়ে দিতে পারে বলে শুরু হয়েছে জল্পনা।

নতুন সমীকরণের ইঙ্গিত পাহাড়ে

নতুন সমীকরণের ইঙ্গিত পাহাড়ে

আবার পাহাড়ের রাজনীতিতে যে বদল আসছে, তার প্রমাণ সিপিএমও গুরুং-তামাংদের সঙ্গে একই মঞ্চে হাজির হয়েছেন। এই মঞ্চে হাজির অজয় এডওয়ার্ডও। বিমল গুরুংয়ের ডাকে সাড়া দিয়ে দিল্লিতে গোর্খাল্যান্ড-মঞ্চে দেখা গিয়েছিল বিনয় তামাং ও অজয় এডওয়ার্ডকে। এবার তাঁদের সঙ্গে সিপিএমের জেলা সম্পাদক সমন পাঠকের উপস্থিতি নতুন সমীকরণের ইঙ্গিত দিল পাহাড়ে।

২২টি দল উপস্থিত গুরুংদের মঞ্চে

২২টি দল উপস্থিত গুরুংদের মঞ্চে

বিনয় তামাং তৃণমূল কংগ্রেস ছাড়তেই জল্পনা শুরু হয়েছিল পাহাড় রাজনীতি যে গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে, তা অনুমান করা গিয়েছিল তখনই। এবার দার্জিলিংয়ের ক্যাপিটাল হলে প্রকাশ্য সভায় চারটি প্রধান দলকে এক মঞ্চে দেখা যাওয়ার পর পাহাড় রাজনীতিতে বদল আসন্ন বলই মনে করছে রাজনৈতিক মহল। এই মঞ্চে ২২টি দল উপস্থিত ছিল বলে দাবি গুরুং-এডওয়ার্ডদের।

গোর্খাল্যান্ডের দাবি উঠেছে দার্জিলিং

গোর্খাল্যান্ডের দাবি উঠেছে দার্জিলিং

এই বিরোধী মঞ্চে গোর্খাল্যান্ডের দাবি ওঠায় সিপিএম স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে। সিপিএম পাহাড়ে প্রাসঙ্গিকতা ফেরাতে গিয়ে বিতর্ক ডেকে এনেছে। কেননা কেউ সরাসরি, কেউ ঘুরিয়ে গোর্খাল্যান্ডের দাবি তুলেছে দার্জিলিংয়ে। আর পাহাড়ে রাজনীতির এই মুহূর্তে মুখ্য চরিত্র যিনি সেই অনীত থাপা কটাক্ষের সুরে বলেছেন, ওটা গোর্খাল্যান্ডের দাবি তোলার মঞ্চ নয়, ওটা আসলে আমাকে গালি দেওয়ার মঞ্চ।

যাঁরা উপস্থিত ছিলেন গোর্খা-মঞ্চে

যাঁরা উপস্থিত ছিলেন গোর্খা-মঞ্চে

সোমবার দার্জিলিং পুরসভায় পুরপ্রধান নির্বাচন আগে গোর্খা স্বাভিমান সংঘর্ষ সমিতি নামে মঞ্চ তৈরি করে ২২টি দলকে একত্রিত হয়ে বিমল গুরুং, বিনয় তামাং ও অজয় এডওয়ার্ডরা পাহাড়ে রাজনীতিতে নতুন সমীকরণের চেষ্টা করছে। এদিন পাহাড়ের বেশকিছু বড় মাপের নেতাদের একসঙ্গে দেখা গেল। হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ডের পাশাপাশি উপস্থিত ছিলেন সিটিজেন ফোরামের তরফে মহেন্দ্র পি লামা, বিমল গুরুং, বিনয় তামাং। পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক সমন পাঠক, তারা সুনদাস, প্রকাশ গুরুং, সঞ্জয় থুলুং, অঞ্জলি শর্মা ভুজেল-সহ অন্যান্যরা।

গোর্খা-মঞ্চে বিমল গুরুংয়ের বার্তা

গোর্খা-মঞ্চে বিমল গুরুংয়ের বার্তা

বিমল গুরুং বলেন, আমরা গোর্খাল্যান্ডের জন্য একত্রিত হয়েছি। তাই আজ আমাদের বৈঠক বন্ধ করার চেষ্টা হয়েছিল। কিন্তু তা সফল হয়েছে। আমরা এগিয়ে যাবো এবং ভবিষ্যতে গণতান্ত্রিক উপায়ে লড়াই করব। রাজ্য সরকার কিংবা কেন্দ্রের সরকারি দল বিজেপির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি জনগণের সঙ্গেই আছি।

গোর্খা-মঞ্চে অজয় এডওয়ার্ডের বার্তা

গোর্খা-মঞ্চে অজয় এডওয়ার্ডের বার্তা

অজয় এডওয়ার্ড বলেন, এদিন এখানে ২২টি রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন ছিল। আমরা মুক্ত হয়েছি এবং এখন আমরা একসাথে লড়াই করব। আমরা পিঁপড়ের মতো চলে সময় নষ্ট করব না। অনীত থাপা কী বললেন তা বিবেচ্য নয়। তিনি আমাদের কাছে কোনও বিষয় নন। এবার যে গোর্খাল্যান্ডের দাবি তুলে পাহাড়ে আন্দোলন আরও জোরদার হবে, তা বলাই যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+