দুর্ঘটনার কবলে কনভয়ের একের পর এক গাড়ি! বড়সড় দুর্ঘটনা এড়ালেন বিধায়ক জাকির হোসেন
আয়কর হামলার পরেই তিনি বলেছিলেন তাঁকে টার্গেট করা হচ্ছে। আর এর মধ্যেই ফের দুর্ঘটনার কবলে জাকির হোসেনর কনভয়। যদিও এই ঘটনা নতুন নয়। তবুও ঘটনা ঘিরে আশংঙ্কা তৈরি হচ্ছে।
বড়সড় দুর্ঘটনা এড়ালেন বিধায়ক জাকির হোসেন! সামনেই সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। আর সেই উপ-নির্বাচনের প্রচার শেষ করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল প্রাক্তন মন্ত্রীর কনভয়।

জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত প্রসাদপুর গ্রামে ৩৪নং জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ে বিধায়ক জাকির হোসেনের কনভয়। যা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
এই ঘটনায় মাথায় সামান্য চোট লেগেছে বিধায়কের। তবে বড়সড় কোনও আঘাত লাগেনি বলেই জানিয়েছেন তিনি। তবে পাইলট গাড়িতে থাকা প্রাক্তন মন্ত্রীর এক নিরাপত্তা রক্ষী এই ঘটনায় আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে আসা হয়েছে। তবে পরিস্থিতি স্থিতিশীল বলেই জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।
অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, একটি গাড়ি এসে ধাক্কা মারে। আর তাতে কনভয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
শুধু তাই নয়, দুর্ঘটনার পরেই কনভয়ে থাকা একটি গাড়ি জরুরিভিত্তিতে ব্রেক কষে। আর এরপরেই একে অপর একটি গাড়ি ধাক্কা মারে বলে দাবি স্থানীয় মানুষজনের। আর এই ঘটনায় কনভয়ে থাকা একাধিক গাড়ি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। তবে বাইরে থেকে গাড়িটি কীভাবে ওই কনভয়ের সামনে চলে আসে তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটির অন্য কোনও উদ্দেশ্যে ছিল না সেটিও দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।
অন্যদিকে যদিও ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী জাকির হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রচার সেরে ফেরার সময়ে কনভয়ের সামনে একটি গাড়ি হঠাত করে দাঁড়িয়ে যায়। আর তা দাঁড়িয়ে যেতেই বিপত্তি বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক। বলে রাখা প্রয়োজন, ২০২১ সালে নিমতিতা রেল ষ্টেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আর সেই ঘটনায় একেবারে গুরুতর আহত হন জাকির হোসেন। শরীরের একাধিক অংশ ক্ষতিগ্রস্থ হয় তাঁর। মাসের পর মাস কলকাতা এসএসকেএম হাসপাতালে পতাকা বিড়ির কর্ণধার জাকিরের চিকিৎসা চলে। তবে এই ঘটনার পরেই তাকে নিরাপত্তা দেয় রাজ্যে সরকার। একাধিক নিরাপত্তারক্ষীও বাড়ানো হয়। আর সোমবার সন্ধ্যায় ফের দুর্ঘটনায় কবলে পড়লেও প্রাণে বেঁচে যান জাকির হোসেন।
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই তাঁর বাড়ি এবং সংস্থায় দীর্ঘ তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। শুধু তাই নয়, এর আগেও তাঁর একাধিক অফিস এবং বাড়িতে তল্লাশি চলে। আর তাতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। যদিও ঘটনা প্রসঙ্গে জাকির জানিয়েছিলেন, টাকার একটি অংশ ছিল শ্রমিকদের নগদে বেতন দেওয়ার জন্যে। পাশাপাশি বাড়ি থেকে উদ্ধার টাকা প্রসঙ্গে তাঁর দাবি ছিল, ওই টাকা খরচের জন্যে।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications