Storm: হঠাৎ বদলালো আবহাওয়া, শুরু প্রবল ঝড়! ভাঙল 'নবজোয়ার কর্মসূচি'র তোরণ
Weather Update: প্রবল ঝড়ে ভেঙে ( Storm) পড়ল 'জনসংযোগ যাত্রা'র তোরণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ছিল। তার আগেই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় হুগলি জেলার আরামবাগের তেলোভেলো এলাকায়।
আর সেই সময়ে 'জনসংযোগ যাত্রা'র তোরণ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। যদিও তাতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর। পাশাপাশি কর্মসূচির জন্যে তৈরি বেশ কিছু ক্যাম্প অফিসও উড়ে গিয়েছে বলে স্থানুয় সূত্রে জানা গিয়েছে।

তবে এই ঝড়ের প্রভাব আরামবাগের আর কথাও প্রভাব ফেলেনি বলে জানা গিয়েছে। প্রবল দাবদাহে পুড়ছে গোটা বাংলা। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে পারদ ৪০ ডিগ্রি ছুঁয়েছে। সেই মতো আরামবাগের তাপমাত্রাও ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। সকাল থেকে প্রখর রোদ। কার্যত অন্যান্য জেলার মতোই হাসফাঁস অবস্থা।
আর এর মধ্যেই আজ মঙ্গলবার খানাকুল হয়ে আরামবাগে প্রবেশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা। আর এরপরেই পরিস্থিতি বদলাতে শুরু করে। কালো মেঘে ঢেকে যায় আরামবাগের তেলোভেলো এলাকার আকাশ। এরপরেই প্রবল ঝড় ওঠে। সঙ্গে শুরু হয় বৃষ্টি। অন্যদিকে কলকাতাতেও বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে বলে খবর।
হাওয়া অফিস বলছে স্থানীয় ভাবে মেঘ জমে এই অবস্থা তৈরি হয়েছে। এতে সামায়িক স্বস্তি মিললেও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। শুধু তাই নয়, নতুন করে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে।
আগামী ১০ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপপ্রবাহ সতর্কতা জারি থাকবে বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

তবে দুই মেদিনীপুর এবং দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনার জন্যে এই সতর্কতা থাকছে না। তবে এই চার জেলাতেই তাপমাত্রা বেশি থাকবে। শুধু তাই নয়, শুষ্ক আবহাওয়া এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলেও জানিয়েছেন অধিকর্তা। পাশাপাশি আদ্রতা জনিত সমস্যা থাকবে বলেও জানা গিয়েছে।
তবে স্বস্তির বৃষ্টির বিষয়ে হাওয়া অফিসের তরফে কিছু বলা হয়নি। আর এই আবহাওয়ার মধ্যেই একের পর এক জেলাতে কার্যত চষে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ হুগলি জেলা সফরের দ্বিতীয় দিনে ট্রাক্টারে চেপে জনসংযোগ করলেন তৃণমূলের সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হুগলির সিঙ্গুর ,হরিপাল, তারকেশ্বর মূলত চাষী প্রধান এলাকা ।আর ট্রাক্টর চাষের অন্যতম যন্ত্র। সেই ট্রাক্টারে চেপেই জনসংযোগ যাত্রা করলেন অভিষেক। গতকাল সিঙ্গুরের ভোলা স্পোটিং ময়দানে নিশি যাপনের পর আজ সিঙ্গুর থেকে জনসংযোগ যাত্রা করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ।
এরপর হরিপাল মালিয়া কাশী বিশ্বনাথ সেবা সমিতির থেকে হরিপাল নন্দকুঠি পর্যন্ত এক কিলোমিটার ট্রাক্টর মিছিল করেন। সেই মিছিলের প্রথম সারির প্রথম ট্রাক্টরে উঠে বসেন অভিষেক। কয়েকশো ট্রাক্টর এই জনসংযোগ যাত্রায় অংশগ্রহণ করেন। যা দেখতে রাস্তার দু' ধরে ছিলেন বহু মানুষ।












Click it and Unblock the Notifications