Year Ender 2023:স্বস্তিক-চিরাগ জুটি থেকে নীরজ, এক নজরে দেখে নিন ২০২৩ সালে ভারতীয় অ্যাথলিটদের সেরা পারফরম্যান্স
Year Ender 2023: ক্যালেন্ডারের পাতা বলছে ২০২৩ শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। আসছে নতুন বছর ২০২৪। একটা বছরের সঙ্গে জড়িয়ে নানা ঘটনা। সাফল্য-ব্যর্থতা-বিতর্ককে সঙ্গী করেই শেষ হয় একটা বছর। ব্যতিক্রম নয় খেলাধুলার মঞ্চ। ক্রিকেট, ফুটবলের দেশ ভারতে বিগত কয়েক বছরে জনপ্রিয়তা বাড়ছে অলিম্পিক স্পোর্টসের ইভেন্টগুলি। দাবা থেকে অ্যাথলেটিক্স ২০২৩ সালের সেরা ঘটনাগুলি এক নজরে দেখে নেওয়া যাক।
বিশ্বনাথন আনন্দের উত্তরসূরী হিসাবে চলতি বছরেই নিজেকে প্রতিষ্ঠা করেছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। অগাস্ট মাসে আজেরবাইজানের বাকুতে বসেছিল দাবা বিশ্বকাপের ফাইনাল। খেতাব জয়ের ম্যাচে ভারতীয় তরুণ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দের মুখোমুখি হয়েছিলেন নরওয়ের ম্যাগনাস কার্লসেনের।

চলতি বছর চিনে বসেছিল এশিয়ান গেমসের আসর। ১০৭টি পদক জিতে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় অ্যাথলিটরা। তবে তিরন্দাজি ইভেন্টে নজর কাড়লেন জ্যোতি সুরেখা। তিনটি সোনার পদক জিতেছেন ভারতীয় এই মহিলা তিরন্দাজ। ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও মহিলাদের দলগত এবং মিক্সড টিম ইভেন্টে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন জ্যোতি সুরেখা।
বক্সিংয়ে নজরকাড়া সাফল্য পেলেন নিখাদ জারিন। ২০২৩ সালে টানা দ্বিতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেলেন। নিখাত ভিয়েতনামের নগুয়েন থি ট্যামকে ৫-০ হারিয়ে এই কৃতিত্ব অর্জন করলেন। ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে তাঁর সাফল্যের জন্য গর্বিত হল ভারত। গত বছরের মে মাসেও এই টুর্নামেন্টে সোনা জিতেছিলেন নিখাত জারিন। ২০২৪ সালে অলিম্পিকে পদকের প্রত্যাশাও রয়েছে তাঁকে ঘিরে।
২০২৩ সালে ভারতীয় ব্যাডমিন্টনে ইতিহাস সৃষ্টি করেছেন স্বস্তিকসাইরাজ এবং চিরাগ শেট্টি জুটি। চলতি বছরে সুইস ওপেন, ইন্দোনেশিয়া ওপেন, কোরিয়া ওপেন জিতেছেন ভারতীয় এই ব্যাটমিন্টন জুটি। যে টুর্নামেন্টেই খেলেছেন সোনা জিতেছেন। শুধু তাই নয় একইসঙ্গে এশিয়ান গেমসেও সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় শাটলার জুটি।স্বস্তিক এবং চিরাগ ভারতীয় ব্যাডমিন্টনে এখন সোনালী জুটি।
অ্যাথলেটিক্স বললেই বর্তমানে প্রথম নামটাই আসে নীরজ চোপড়ার। ২০২১ সালে টোকিও অলিম্পিকে সোনা জেতার পর থেকেই ভারতীয় অ্যাথলেটিক্সের মুখ হয়ে উঠেছেন নীরজ। চলতি বছরে এশিয়ান গেমসে সোনা জিতেছেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়েছেন। তবে ডায়মন্ড লিগে সোনা অধৱাই থেকেছে নীরজের।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন












Click it and Unblock the Notifications