কুস্তিগীরদের আন্দোলনে অস্বস্তিতে হরিয়ানা বিজেপি! মন্ত্রী-সাংসদের কথাতেই মতভেদ স্পষ্ট
কুস্তিগীররা জানুয়ারি মাস থেকে ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে শাস্তির দাবি তুলেছেন। গত এপ্রিল থেকে যন্তর মন্তরে ধর্না-কর্মসূচির মাধ্যমে সেই দাবি ক্রমেই জোরালো হয়।
কুস্তিগীরদের এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট। সকলেই হরিয়ানার বাসিন্দা। দেশের এই তারকা কুস্তিগীরদের পুলিশি নির্যাতনের মুখে পড়তে হয়েছে। যার সমালোচনায় সরব বিভিন্ন মহল। যন্ত্রণাক্লিষ্ট অবস্থায় তাঁরা পদক গঙ্গায় ভাসাতেও গিয়েছিলেন।

কুস্তিগীররা কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রকের তরফে গঠন করে দেওয়া কমিটির তদন্ত রিপোর্ট কেন প্রকাশ্যে আনা হচ্ছে না সেই দাবি তুলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের পথে বসে প্রতিবাদ করতে দেখেও কেন মানবিকতা দেখিয়ে সমস্যার কথা জানতে চাইছেন না তাতেও বিস্ময় প্রকাশ করেছেন কুস্তিগীররা।
কুস্তিগীরদের ন্যায়বিচারের দাবিতে আন্দোলনে নেমে যে পরিস্থিতিতে পড়তে হয়েছে তার জন্য কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গুটিকয়েক তারকা ক্রীড়াবিদও কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়েছেন। যদিও কেন্দ্রের শাসক দলের কাউকে কুস্তিগীরদের প্রতি সহমর্মিতা জানাতে দেখা যায়নি।

কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর কুস্তিগীরদের রাজনীতির ফাঁদে না জড়িয়ে তদন্তে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। এটুকুই। ব্রিজ ভূষণের গ্রেফতারি না হওয়ার পিছনে রাজনৈতিক দলগুলি বিজেপির অঙ্গুলিহেলনে পুলিশের কাজ করার অভিযোগ এনেছে। বিজেপি অবস্থান স্পষ্ট না করায় সমস্যায় হরিয়ানার দলীয় নেতৃত্ব।
হরিয়ানায় কাল কৃষক ও খাপ নেতারা সভা করবেন। কুস্তিগীরদের পাশে থেকে আন্দোলনের রূপরেখা নির্ধারিত হতে পারে সেখানেই। সামনের বছর লোকসভা ও হরিয়ানা বিধানসভার ভোট রয়েছে। এই পরিস্থিতিতে কুস্তিগীরদের ইস্যু অস্বস্তি বাড়াচ্ছে বিজেপির। যেখানে সেই আন্দোলনের মুখ হরিয়ানা-নিবাসী ভিনেশ, বজরং, সাক্ষীরাই।
হরিয়ানা বিজেপি কুস্তিগীরদের ইস্যুতে কিছু বলছে না। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বিষয়টি হরিয়ানার নয় বলে এড়িয়ে গিয়েছেন। বিজেপির উপর চাপ বাড়াচ্ছে কংগ্রেস, আইএনএলডি-র মতো বিরোধীরা। এই অবস্থায় হিসরের বিজেপি সাংসদ ব্রিজেন্দ্র সিং ও হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ কুস্তিগীরদের সমর্থনে বার্তা দিয়েছেন।

ব্রিজেন্দ্র সিং টুইটে লিখেছেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে অলিম্পিক, কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমসে জেতা পদকগুলি কুস্তিগীররা পবিত্র গঙ্গায় ভাসাতে চাইছেন। আমি কুস্তিগীরদের যন্ত্রণা ও অসহায়তা অনুভব করছি। যা ঘটছে তা সত্যিই বেদনাদায়ক।
অনিল ভিজ গত মাসেই বলেছেন, কুস্তিগীরদের বিষয়টি শীর্ষস্তর বিবেচনা করে দেখছে। আমি নিজে ক্রীড়া দফতরের মন্ত্রী ছিলাম। আমি সব সময় ক্রীড়াবিদদের সঙ্গে আছি। যদি সরকারকে কিছু বলতে হয়, আমি সেটা করতে প্রস্তুত। যত দ্রুত সমাধানসূত্র বের করার দাবি জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বীরেন্দ্র সিং।

হরিয়ানার বিজেপি সভাপতি ওমপ্রকাশ ধনখড় একটি সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ ঠাকুরের বক্তব্যকে সামনে রেখে কুস্তিগীরদের তদন্তে আস্থা রাখার আর্জি জানিয়েছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী ববিতা ফোগাটের এই আন্দোলন থেকে দূরে থাকার বিষয়টিকেও তুলে ধরেছেন।
স্মৃতির কথা, আমি ববিতা ফোগাটের সঙ্গে কথা বলেছি। ববিতার মতো বিশ্বখ্যাত কুস্তিগীর তাঁর সতীর্থ বা পরিবারের সদস্যের সঙ্গে অন্যায় হলে প্রতিবাদে সামিল হবেন না, এটা কি বিশ্বাসযোগ্য? সবমিলিয়ে বিজেপির মধ্যেই দ্বিমত পোষণ হরিয়ানার শাসক দলের অস্বস্তিকেই সামনে আনছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications