বজরং-সাক্ষীদের সংহতি বাংলার ক্রীড়াবিদদের, এসএফআইয়ের উদ্যেগে কেন্দ্রকে চিঠি সম্বরণ-ভাস্করদের
ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শাস্তির দাবিতে প্রায় এক মাসের কাছাকাছি সময় ধরে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছেন ব্রজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। ইতিমধ্যেই কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি সহ একাধিক বিরোধী দল আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন। এবার কুস্তিগীর পাশে দাঁড়াল বামদের ছাত্র শাখা এসএফআইও।
সমস্যা সমাধানে এবং ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে উঠা অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে চিঠিও পাঠাল সর্বভারতীয় ছাত্র ফেডারেশন। এই চিঠিতে সাক্ষর করেছেন বাংলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা।

এসএফআইয়ের উদ্যেগে এই চিঠিতে বিশিষ্টজনরা, 'ভারতের বিশিষ্ট কুস্তিগীররা বিগত ১ মাসের বেশি সময় ধরে দিল্লিতে ধরনায় বসে আছেন। তাঁরা আমাদের গর্ব, ন্যায় বিচারের দাবিতে তাঁদের আন্দোলনকে আমরা সমর্থন জানাচ্ছি।'

এরআগে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও কুস্তিগীরদের সমর্থনে মিছিল করা হয়। দিল্লিতে প্রিয়ঙ্কা গান্ধী, কপিল সিব্বল সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ধরনা মঞ্চে সামিল হয়েছিলেন।
ভারতীয় কু্স্তি ফেডারেশনের সভাপতি তথা উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হয়রানির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তাঁরই বিরুদ্ধে যন্তর মন্তরে গত একমাসের কাছাকাছি সময় ধরে চলছে বজরং-সাক্ষীদের ধরনা।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার












Click it and Unblock the Notifications