Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

World University Games: অরুণাচলের ক্রীড়াবিদদের প্রতি চিনের বৈষম্যমূলক আচরণ, প্রতিবাদে কঠোর অবস্থান নিল ভারত

খেলার মাঠের সঙ্গে কূটনীতির সম্পর্ক বরাবরই বেশ গভীর। বাইশ গজে ভারত পাক ক্রিকেটীয় সম্পর্ক অনেকটাই নির্ভর করে দিল্লি-ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্কের উপরেই। বিগত কয়েক বছরে অরুণাচলপ্রদেশ নিয়েও ভারত চিনের মধ্যে কূটনৈতিক জটিলতা কম হয়নি, তারই প্রতিবাদে বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসে গোটা দলই পাঠাল না ভারত।

শুক্রবার থেকে চেংদুতে শুরু হতে চলা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস-এ উশুর(মার্শাল আর্ট জাতীয় খেলা) ৮ সদস্যের ( পাঁচজন ক্রীড়াবিদ, তিন জন সাপোর্ট স্টাফ)একটি দল অংশ নেওয়ার কথা ছিল। দলের অন্য সদস্যরা স্বাভাবিক ভিসা পেলেও অরুণাচল প্রদেশের খেলোয়াড়দের দেওয়া হয়েছিল স্টেপল ভিসা(স্বাভাবিক ভিসা নয়)। এরফলে বিমান বন্দরে দলটিকে আটকে দেওয়া হয়।

ভারত

দলের কোচ রাঘেবেন্দ্র সিং একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বলে, 'বিমান বন্দরের গেটে ইমিগ্রেসান অফিসার এবং সিআইএসএফ জওয়ানরা আমাদের আটকে দেন। কোনও কারণ তাঁরা বলে‌ননি শুধু বলেছেন সরকারি নির্দেশ অনুসারেই তাঁরা চীনে যেতে পারবেন না।'

এর আগেও অরুণাচল প্রদেশ থেকে চীনে গিয়ে ভারতীয়দের স্ট্যাপড ভিসা দেওয়ার ঘটনা ঘটেছে, যা নিয়ে নয়াদিল্লিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বিদেশ মন্ত্রক। প্রতিক্রিয়া দিতে দেরি করেননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় স্তরের ক্রীড়াবিদরা এই গেমসে অংশ নিচ্ছেন। ভারত থেকে যাচ্ছেন ২২৭ জন ক্রীড়াবিদের দল। অধিকাংশ ক্রীড়াবিদ আগের রাতে চিনে উড়ে গেলেও অরুণাচলের ওই তিন খেলোয়াড় তাঁদের সঙ্গে যেতে পারেননি। তাদের ভিসা দিতে দেরি করেছে বেজিং। শুক্রবার ভোরে তাঁদের চিনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

ভারত

অরুণাচল প্রদেশের তিন ক্রীড়াবিদকে স্টেপল ভিসা দেওয়ায় সফর বাতিল করা হয়। নেইমান ওয়াংসু, ওনিলু তেগা এবং মেপুং লামগু নামে ওই তিন খেলোয়াড়কে মঙ্গলবার আবার ভিসার আবেদন করার জন্য বলে চিনের দূতাবাস। বুধবার বিকালে তাঁদের স্ট্যাপলড ভিসা দেওয়া হয়।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, 'চিনের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। এই ধরণের ঘটনার উপযুক্ত জবাব দেওয়ার অধিকার ভারতের রয়েছে। আমাদের সহজ অবস্থান হল, বৈধ ভারতীয় পাসপোর্ট রয়েছে এমন ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কোনও বৈষম্যমূলক আচরণ করা উচিত নয়।'

সামনেই এশিয়ান গেমস। চিনেই বসবে এশিয়াডের আসর। তার আগে এই ঘটনা কিন্তু নতুন বিতর্কের সূত্রপাত করল। আগামী দিনে এই ঘটনার জল অনেকদূরই গড়াতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+