Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

D Gukesh: নিজেকে আইকন মানতে নারাজ গুকেশ, সাফল্য ধরে রাখা প্রসঙ্গে কী বললেন দাবার বিশ্ব চ্যাম্পিয়ন?

বিশ্ব দাবায় ইতিহাস সৃষ্টি করেছেন ডি গুকেশ। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। গুকেশকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব দাবার খেতাব জিতেছেন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দাবাকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন গুকেশ।

সাফল্য পাওয়া যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন সাফল্য ধরে রাখা, মনে করে বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ।
টাটা স্টীল আয়োজিত দাবা টুর্নামেন্টে অংশ নিয়ে গুকেশ বলেছেন, আমি জানি সাফল্য ধরে রাখা সহজ বিষয় নয়, তবে এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যেটা অর্জন করেছি সেটা ধরে রাখা। তবে তোমার চারদিকে যদি এমন মানুষরা থাকেন যারা তোমাকে সব সময় মনে করিয়ে দেবে যে তুমি কোন পথে চলছ, কেমনভাবে চলছ।

একইসঙ্গে গুকেশ বলেন, আমার ভালো লাগছে এটা দেখে যে দাবাও এই দেশে জনপ্রিয় হয়েছে। কারণ আমাদের দেশে ক্রিকেটই সবথেকে বেশি জনপ্রিয়, সেই জায়গা থেকে বর্তমানে দাবা নিয়েও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বৃদ্ধি পেয়েছে। আমি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে খুবই খুশি। কিন্তু একইসঙ্গে আমাকে আরও অনেক দূর যেতে হবে। আমি আমার ক্ষমতার দিকে ফোকাস করছি। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। তবে আমাকে এখনও আরও অনেক উন্নতি করতে হবে।

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দাবায় নতুন আইকন হয়ে উঠেছেন গুকেশ। যদিও নিজেকে আইকন মানতে নারাজ। গুকেশের কথায়, আমি কখনই নিজেকে আইকন মনে করি না তবে আমার খেলা যদি কয়েক মানুষকেও অনুপ্রাণিত করতে পারে সেটা ভালো লাগবে। আমার খেলা দেখে যদি কোনও মানুষ কিছু শিখতে পারেন সেটাও আমার জন্য বিরাট প্রাপ্তি হবে। আমার বয়স এখন ১৮, এখখনও অনেক কিছু শেখার বাকি আছে।

বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পেয়েছেন গুকেশ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা অর্জন করেছেন। এমনকি নিজের রাজ্য থেকে পেয়েছেন আরও ৫ কোটি টাকা। ফলে কয়েক দিনের মধ্যেই গুকেশের আর্থিক সম্পত্তির পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+