Women's Day 2025: বয়সকে হেলায় হারাচ্ছেন, সংসার সামলে সফল ক্রীড়াঙ্গনেও, অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত মৌমা
ক্যালেন্ডারের পাতা বলছে শনিবার ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। মহিলাদের কৃতিত্বকে কুর্নিশ করার দিন। ঘরে-বাইরে সংসার সামলে পেশাদার জীবনে সাফল্য পেয়েছেন ইতিহাসের পাতায় এমন নারীদের সংখ্যা কম নয়। খেলার মাঠেও রয়েছে এমন একাধিক উদাহরণ, তারই মধ্যে উজ্জ্বলতম নাম মৌমা দাস।
ভারতীয় টেবিল টেনিসের অন্যতম বর্ষীয়ান খেলোয়াড়। বয়সকে হার মানিয়ে এখনও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিনিধিত্ব করছেন রাজ্য ও দেশের হয়ে। দীর্ঘদিন ধরেই ভারতীয় টেবিল টেনিস সার্কিটের পরিচিত মুখ মৌমা দাস। তবে মৌমাকে এখন শুধু খেলা খেলার দিকে ফোকাস করলেই হয় না একই সঙ্গে সামলাতে হয় সংসারও। মা হওয়ার পরও খেলা ছাড়েননি মৌমা। ৪০ বছর বয়সে এসেও এখনও টেবিল টেনিস বোর্ডে সক্রিয় এই বঙ্গ কন্যা।

খেলাধুলার সঙ্গে জড়িয়ে থাকে ফিটনেসের মতো গুরুত্বপূর্ণ বিষয়। ফিটনেস বজায় রাখতে না পারলে খেলায় পারফরম্যান্স করা সম্ভব নয়। একদিকে সংসার অন্যদিকে অনুশীলন তার সঙ্গে ফিটনেস ট্রেনিং। এই তিনটি কিভাবে সামলান মৌমা? এই প্রসঙ্গে তার জবাব টাইম ম্যানেজ করে নিতে হয়। যখন মেয়ে স্কুলে থাকে সেই সময়টাকে পুরো মাত্রায় কাজে লাগাতে হয়। সেই সময় মূলত ফিটনেস ট্রেনিংটা সেরে নিই। এরপর বিকেলের দিকে প্র্যাকটিসে যাই মাঝে মধ্যে মেয়েকে নিয়ে প্র্যাকটিসে যাই। আসলে সময় ম্যানেজ করে নেওয়াটাই একটা অভ্যাস। প্রথমদিকে একটু সমস্যা হলেও পরে মানিয়ে নিতে কোন সমস্যা হয়নি।
ভারতীয় টেবিল টেনিসকে অনেক সাফল্য উপহার দিয়েছেন। আগামীদিনে কি কোচিংয়ে আসবেন মৌমা? এই প্রশ্নের তাঁর জবাব, এখনও কোচিং নিয়ে কোন কিছু ভাবিনি। আসলে আমাদের এখানে অনেক কোচিং সেন্টার রয়েছে। তাই শুধুমাত্র আমি কোচিংয়ে এলে বাংলার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখব না। ভালো প্রস্তাব এলে দেশের বিভিন্ন রাজ্যেও কোচিং করাতে পারি তবে সেটা এখনও ভাবিনি।
নারী দিবসে তরুণ প্রজন্মের জন্য মৌমার বার্তা, ঈশ্বর নারীদের এই অতিরিক্ত শক্তিটা দিয়েছেন দুই দিক সামলানোর। সব মেয়েদেরই স্বনির্ভর হতে হবে শুধুমাত্র খেলাধুলার ক্ষেত্রেই নয় অন্যান্য যে কোন ক্ষেত্রেই একটা মেয়েকে স্বনির্ভর হওয়াটা অত্যন্ত প্রয়োজন। তাদের প্রতিভাটাকে কাজে লাগাতে হবে। বিয়ে হয়ে গেলেই থেমে যাওয়া নয়, এগিয়ে যেতে হবে। নারী দিবসে ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে কুর্নিশ মৌমাকেও।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications