Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাক্ষীদের বড় সিদ্ধান্ত, পদক ফেলে দেবেন গঙ্গায়!

অবস্থান ধরনা চালিয়েছেন এক মাসের বেশি সময় ধরে, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। এবার আমরণ অনশনে বসতে পারেন কুস্তিগীররা। সেইসঙ্গে গঙ্গায় পদক বির্সজনের কথাও জানিয়ে দিলেন সাক্ষী মা‌লিক বজরং পুনিয়ারা।

টোকিও অলিম্পিক্সে পদক জয়ী বজরং পুনিয়া এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন, আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় তারা প্রতিবাদ হিসেবে তাদের জেতা পদকগুলি গঙ্গায় বির্সজন করে দেবেন।

১

কয়েক গত কয়েকদিন ধরেই সংঘাত তীব্রতর হয়েছে, সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে এফআইআর দায়ের হয়েছে দেশের সেরা কুস্তিগীরদের বিরুদ্ধে। এই হেনস্তার প্রতিবাদে মঙ্গলবার হরিদ্বারে নিজেদের সমস্ত পদক বিসর্জনের সিদ্ধান্ত নিলেন তাঁরা। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেবেলায় গঙ্গার জলে সমস্ত পদক ফেলে দেবেন সাক্ষী মালিকরা। সেই সঙ্গে দিল্লিতে আমরণ অনশনে বসার পরিকল্পনাও রয়েছে কুস্তিগিরদের।

২

মঙ্গলবার টুইট করে অলিম্পিক্স পদকজয়ী সাক্ষী মালিক লেখেন, 'এই পদকগুলো আমাদের প্রাণ। আজ এগুলো গঙ্গায় নিক্ষেপ করে দেওয়ার পর আমাদের বেঁচে থাকার আর কোনও মানে নেই। তাই পদক ফেলে দেওয়ার পর ইন্ডিয়া গেটের সামনে আমরা আমরণ অনশনে বসব।'


সোমবারই দিল্লি পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যন্তর মন্তরে ধরনায় বসতে পারবেন না কুস্তিগীররা। তাঁদের অন্যত্র জায়গা খুঁজে নিতে হবে। বাধা যতই আসুক আগামীদিনে এই প্রতিবাদ চালিয়ে নিয়ে যাবেন বলেই জানিয়েছেন বজরং পুনিয়ারা।

৩

রবিবার সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় যন্তর মন্তর এলাকা। তার জেরে আটক হন ভিনেশ, সাক্ষী, বজরং-সহ কয়েক জন কুস্তিগির। এ দিন রাতের দিকে আটক কুস্তিগিরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৯, ১৮৬, ১৮৮, ৩৩২, ৩৫৩ ধারায় এফআইআর রুজু করা হয়েছে।
ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ সরব হয়েছেন কুস্তিগীরা। তাঁর শাস্তির দাবিতে অটল রয়েছেন বজরং-সাক্ষীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+