ভারতের বাস্কেটবল অধিনায়কের জীবন নিয়ে জাতীয় ক্রীড়া দিবসে মুক্তি পাচ্ছে 'ভিনেশ: কোর্ড টু উইন '
ভারতের বাস্কেটবল অধিনায়কের জীবন নিয়ে জাতীয় ক্রীড়া দিবসে মুক্তি পাচ্ছে 'ভিনেশ: কোর্ড টু উইন '
'ভিনেশ: কোর্ড টু উইন '। অগাস্টে মুক্তি পাচ্ছে দেশের সবচেয়ে কম বয়সী বাস্কেটবল অধিনায়কের জীবন নিয়ে তৈরি এই বই। ভারতের মতো ক্রিকেটপাগল দেশে কঠিন সাধনা করে ভিনেশ ভৃগুবংশী বাস্কেটবলে সুনাম গড়েছেন সেই নিয়েই লেখিকা নিরুপমা যাদব এই বই লিখেছেন। ২৯ অগাস্ট ন্যাশানাল স্পোর্টস ডে'তে এই বই মুক্তি পাবে।

উত্তরপ্রদেশের বারাণসীর ভিনেশ ২০০৭ সাল থেকে ভারতের জাতীয় বাস্কেটবল দলে খেলেন। মাত্র তিন বছরেই দেশের হয়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করে নেন ভিনেশ। দেশের হয়ে এশিয়ান গেমসে ২ বার, এশিয়ান চ্যাম্পিয়শিপে ৫ বার অংশ নিয়েছেন। দক্ষিণ এশিয়ন গেমসে ২ বার ও দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৭ বার অংশ নেওয়ার কৃতিত্ব রয়েছে ভীনেশের। এছাড়াও বিচ এশিয়ান গেমসেও অংশ নিয়েছেন তিনি।
এখানেই শেষ নয়, প্রথম ভারতীয় বাস্কেট বল খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার ন্যাশানাল বাস্কেটবল লিগ (এনবিএল)-এ অংশ নিয়েছেন ভিনেশ।
এবার ১৩০ পাতার বায়োগ্রাফিতে ভিনেশের বাস্কেটবলের প্রতি ভালোবাসার ও সংগ্রামের কথা দুই মলাটের ভিতর উঠে আসতে চলেছে। ভারতে ক্রিকেট-ফুটবল নিয়ে উন্মাদনা থাকলেও বাস্কেটবল খেলোয়াড়দের সিকিভাগ জনপ্রিয়তাও নেই! প্রচারের অন্তরালে থেকেই প্যাশন দিয়ে বাস্কেটবলকে ভালোবেসে যান হাজারও ভিনেশ। তাঁদেরকেই অনেক অনুপ্রেরণা দিতে পারে ' ভিনেশ: কোর্ড টু উইন '!
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল












Click it and Unblock the Notifications