আনলাকি থার্টিনে থামল বিজয়রথ! পেশাদার বক্সিংয়ে প্রথম পরাজয় বিজেন্দরের
থামল বিজয়রথ। আনলাকি থার্টিনে। পেশাদার বক্সিংয়ে নিজের ত্রয়োদশ বাউটে হেরে গেলেন বিজেন্দর সিং। পেশাদার বক্সিংয়ে এটাই তাঁর প্রথম পরাজয়।

জাহাজের ছাদে লড়াই। ব্যাটল অন শিপ। আজ গোয়ায় ম্যাজেস্টিক প্রাইড ক্যাসিনো শিপের ছাদে পেশাদার বক্সিংয়ের এই লড়াইয়েই অঘটন ঘটালেন রাশিয়ার ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা বক্সার আর্তিশ লপসান। যাঁকে প্রতিপক্ষ হিসেবে বাচ্চা বলেছিলেন ১২টি বাউটে অপরাজেয় থাকা বিজেন্দর। তবে দেশের মাটিতেই বিজেন্দরকে হারানোর হুঙ্কার দিয়েছিলেন রাশিয়ান বক্সার।
২০০৮ সালের বেজিং অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বিজেন্দর সিং ২০১৫ সালে পেশাদার বক্সিংয়ে আসার পর একটাও বাউট হারেননি। ২০১৯-এর পর আজ রিংয়ে ফেরা অবশ্য সুখকর হলো না তাঁর। বিজেন্দর শুরুটা খারাপ না করলেও তারপর আর প্রতিপক্ষের পাঞ্চের সঙ্গে পেরে ওঠেননি। পঞ্চম রাউন্ড চলাকালীনই তিনি আর খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। বিজেন্দরকে আনফিট ঘোষণা করতেই পেশাদার বক্সিংয়ে ছটি বাউটের মধ্যে পঞ্চম জয় ছিনিয়ে নিলেন লপসান। দুটি নক আউট-সহ তিনি পাঁচটি জয় পেলেন। হেরেছেন একবার ও ড্র হয়েছে একটি বাউট।
বাউট চলাকালীন নিজের উচ্চতার পূর্ণ সদ্ব্যবহার করেন লপসান। বিজেন্দরের বিজয়রথ থামিয়ে খুশি ২৬ বছরের রাশিয়ান বক্সার লপসান বলেন, আমার যা স্ট্র্যাটেজি ছিল তা কাজে লেগেছে। বিজেন্দর নিঃসন্দেহে একজন দারুণ ফাইটার। যাঁরা এই বাউটটি আয়োজন করেছেন তাঁদের ধন্যবাদ জানাই। একটা দারুণ অভিজ্ঞতার সাক্ষী থাকলাম। বিজেন্দর সিংয়ের অপরাজেয় থাকার রেকর্ড আমিই প্রথম ভাঙতে পেরেছি, এটা পেরেই সবচেয়ে বেশি ভালো লাগছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications