পাক বংশোদ্ভূত ব্রিটিশ বক্সারকে চ্যালেঞ্জ করলেন ভারতের বিজেন্দ্র সিং
পাক বংশোদ্ভূত ব্রিটিশ বক্সারকে চ্যালেঞ্জ করলেন ভারতের বিজেন্দ্র সিং
পেশাদার সার্কিটে এখনও অপরাজিত ভারতীয় বক্সার বিজেন্দ্র সিং এবার পাক বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার আমির খানকে চ্যালেঞ্জ করলেন। আমিরকে তাঁর বিরুদ্ধে রিংয়ে নামার জন্য আহ্বান করলেন টানা ১১ ম্যাচ জেতা বিজেন্দ্র।

পেশাদার বক্সিং জগতে পরিচিত নাম আমির খান, অলিম্পিকে ব্রোঞ্জ জেতা ভারতীয় বক্সার বিজেন্দ্র সিংয়ের বিরুদ্ধে রিংয়ে নামার ইচ্ছা প্রকাশ করেন বলে শোনা যায়। এমনকী বিজেন্দ্র তাঁর মুখোমুখি হতে ভয় পান বলেও হুংকার ছাড়েন পাক বংশোদ্ভূত ব্রিটিশ বক্সার।
এর উত্তর দিতে ছাড়েননি পেশাদার রিংয়ে ভারতের অপরাজিত বক্সার। বিজেন্দ্র সিংয়ের দাবি, বেছে বেছে বয়সে ছোট বক্সারদের সঙ্গে লড়াই জিতে কৃতিত্ব অর্জন করেন আমির খান। সৎ সাহস থাকলে ছোটদের সঙ্গে না লড়ে আমির রিংয়ে নেমে তাঁর বিরুদ্ধে জিতে দেখান বলে পাল্টা হুংকার ছেড়েছেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় বক্সারও। পাক বংশোদ্ভূত ওই ব্রিটিশ বক্সারের সঙ্গে তিনি লড়তে প্রস্তুত বলে জানিয়েছেন বিজেন্দ্র।
সেক্ষেত্রে মিডিল ওয়েট ডিভিশনের (৭৩ থেকে ৭৬ কেজি) বক্সার বিজেন্দ্র সিংয়ের সঙ্গে ওয়েলটারওয়েট (৬৩.৫ থেকে ৬৬.৭ কেজি) আমির খানের লড়াই সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। এর দাওয়াইও বতলেছেন ভারতীয় বক্সার। বিজেন্দ্র বলেছেন, আমিরের বিরুদ্ধে লড়তে তিনি ওজন কমাতেও রাজি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications