Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sania Mirza-Shoaib Malik:তৃতীয় বিয়ের ঘোষণার দিনেই ব্যাট হাতে রেকর্ড গড়লেন শোয়েব, শনিবার কীভাবে কাটালেন সানিয়া?

১৪ বছরের সম্পর্কের ইতি পড়েছে। একদা ক্রীড়াক্ষেত্রের তারকা দম্পতির সম্পর্কে চিড় আগেই ধরেছিল, শনিবার আর কোরনও জল্পনা নয়, নতুন জীবন সঙ্গী হিসাবে সানা জাভেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ঘোষণা করলেন শোয়েব মালিক। তৃতীয় বিয়ের ঘোষণা করেই ২২ গজে ব্যাট হাতে নালমলেন, সেইসঙ্গে রেকর্ডও গড়লেন। শনিবার কীভাবে কাটালেন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়ে মির্জা?

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই শোয়েব মালিকের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে পাক অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিয়ের সংবাদ ঘোষণা করেন, যা সকলকে চমকে দেয়। ২০১০ সালে হায়দরাবাদে বিয়ে করেন সানিয়া মির্জা ও শোয়েব মালিক। তাঁদের বিচ্ছেদ নিয়ে কম জল্পনা হয়নি। অবশেষে সব জল্পনায় ইতি পড়ল।

শোয়েব মালিক, সানিয়া মির্জা

তবে তৃতীয় বিবাহ করেও ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখেননি শোয়েব। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাট হাতে নেমে পড়লেন। পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক শনিবার টি২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৩ হাজার রান পূর্ণ করে ইতিহাস রচনা করলেন। ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে শোয়েব মালিক ব্যাট হাতে এই কৃতিত্ব অর্জন করেন।

রংপুর রাইডার্সের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শোয়েব মালিক ১৮ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। শোয়েব দুটি বাউন্ডারি হাঁকান এবং মাহমুদউল্লাহর সাথে ২৫ রানের জুটি গড়ে শনিবার দলকে জয়ের পথে নিয়ে গেলেন।বল হাতে একটি উইকেটও নিয়েছেন শোয়েব। ক্রিস গেইলের পর দ্বিতীয় ব্যাটার হিসাবে প্রতিযোগিতামূলক টি২০ ক্রিকেটে ১৩ হাজার রান করলেন।

৪১ বছর বয়সী এই অলরাউন্ডার টেস্ট এবং ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তবে টি২০ ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন।

শোয়েব যে দিন নিজের তৃতীয় বিয়ের ঘোষণা করলেন এবং ব্যাট হাতে নতুন রেকর্ড গড়লেন। সেদিন টেনিস নিয়েই ব্যস্ত থাকলেন সানিয়া। শনিবার সানিয়া ব্যস্ত অস্ট্রেলিয়ান ওপেনের কাজে। সম্প্রচারকারী সংস্থার বিশ্লেষক হিসাবে কাজ করছেন তিনি। প্রতি দিনই তাঁকে স্টুডিয়োতে দেখা যাচ্ছে। নিয়েছেন জকোভিচের একটি সাক্ষাৎকারও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+