Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pro Kabaddi League: লিগের শীর্ষে হরিয়ানা স্টিলার্স, গুজরাতের বিরুদ্ধে সহজ জয় পাটনার

রবিবার থেকে শুরু হয়েছে প্রো কবাডি লিগের দ্বিতীয় পর্বের খেলা। হায়দরাবাদের গাচ্চিবৌলির জিএমসিবি ইনডোর স্টেডিয়ামের পর দ্বিতীয় পর্বের খেলাগুলি শুরু হয়েছে নয়ডার শহিদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে।

সপ্তাহের শুরুর দিনেই প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউ মুম্বা এবং হরিয়ানা স্টিলার্স, দ্বিতীয় ম্যাচে গুজরাত জায়ান্টস খেলেত নেমেছি‌ল পাটনা পাইরেটসের বিরুদ্ধে। কী হল দুটি ম্যাচের ফলাফল? কতটা বদলে গেল পয়েন্ট টেবলের অবস্থান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

প্রথমে আসা যাক ইউ মুম্বা বনাম হরিয়ানা স্টিলার্স ম্যাচের কথায়। এই ম্যাচে হরিয়া‌না স্টিলার্স ইউ মুম্বাকে হারাল ৪৮-৩৯ ফলাফলে। ৯ পয়েন্টের ব্যবধান রেখেই জয় হাসিল করল হরিয়ানার দলটি । হরিয়ানা স্টিলার্স দলের হয়ে বিশাল তাতে এবং শিবম পাতারে সবথেকে বেশি ১১ পয়েন্ট সংগ্রহ করেন। মহম্মদ রেজা দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট (১০) সংগ্রহ করেন।

অন্যদিকে প্রথম থেকেই লড়াই করলেও সময় এত এগোতে থাকে ততই পিছিয়ে পড়ে ইউ মুম্বা। রবিবার ইউপি যোদ্ধাসকে হারালেও সোমবার তাদের হারের মুখ দেখতে হল। ইউ মুম্বা দলকে একাই টেনে নিয়ে যেতে থাকেন‌ অজিত চাভান। তিনি দলের হয়ে একাই ১৮ পয়েন্ট সংগ্রহ করেন। এই ম্যাচ জয়ের ফলে ৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে উঠে এল হরিয়ানা দল। ৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পুনেরি পল্টন।অন্যদিকে, ৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইউ মুম্বা।

অন্য ম্যাচে পাটনা পাইরেটস গুজরাত দলের বিরুদ্ধে জিতল ৪-২৭ ফলাফলে। পাটনা দলের হয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করেন অয়ন। অন্যদিকে গুজরাত দলের হয়ে প্রতীক দাহিয়া এবং গুমান সিং ৫ পয়েন্ট করে সংগ্রহ করেন। ৮ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে পাটনা দল। ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সবার শেষে গুজরাত। এবার লিগের শুরু থেকেই হতাশা জনক ফল করছে গুজরাত দল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+