PKL-11: প্রো কবাডির লিগ পর্বের লড়াই শেষ, এলিমিনেটর ও সেমিফাইনালে কাদের দ্বৈরথ?
PKL-11: প্রো কবাডি লিগের লিগ পর্বের খেলা শেষ হলো আজ। পুণের বালেওয়াড়ি শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে এদিন এলিমিনেটর খেলা নিশ্চিত করল ইউ মুম্বা ও ইউপি যোদ্ধাস।
আজ হেরে অভিযান শেষ করল বেঙ্গল ওয়ারিয়রজ ও বেঙ্গালুরু বুলস। এলিমিনেটরের দুটি খেলা হবে ২৬ ডিসেম্বর।

আজ ইউপি যোদ্ধাস ৪৪-৩০ ব্যবধানে হারাল বেঙ্গালুরু বুলসকে। ইউপি যোদ্ধাসের হয়ে ১৩ পয়েন্ট নিশ্চিত করলেন লেফট রেইডার শিবম চৌধুরী। অধিনায়ক তথা রেইডার সুরেন্দর গিলের সংগ্রহ ৯ পয়েন্ট। বেঙ্গালুরুর হয়ে লেফট রেইডার সুশীল ১২ পয়েন্ট নিশ্চিত করেন। অধিনায়ক তথা লেফট রেইডার পরদীপ নারওয়াল পান ৬ পয়েন্ট।
লিগ পর্বের শেষ ম্যাচে বেঙ্গল ওয়ারিয়রজকে ৩৬-২৭ ব্যবধানে পরাস্ত করল ইউ মুম্বা। ইউ মুম্বার অলরাউন্ডার আমিরমহম্মদ জাফরদানেশ ৭, লেফট রেইডার অজিত চৌহান ৬ ও ডিফেন্ডার সুনীল কুমার ৫ পয়েন্ট নিশ্চিত করেন। বেঙ্গল ওয়ারিয়রজের রেইডার প্রণয় রাণে ১২ ও অধিনায়ক তথা ডিফেন্ডার নীতেশ কুমার ৮ পয়েন্ট আদায় করেন।
বেঙ্গালুরু বুলস অভিযান শেষ করল ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে, সকলের নীচে থেকে। ২২ ম্যাচে ৪১ পয়েন্ট সংগ্রহ করে দশম স্থানে রইল বেঙ্গল ওয়ারিয়রজ। আজকের জয়ের ফলে ২২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে এলো ইউপি যোদ্ধাস। ২২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে পাঁচে ইউ মুম্বা।
২৬ ডিসেম্বর প্রথম এলিমিনেটরে ইউপি যোদ্ধাস মুখোমুখি হবে জয়পুর পিঙ্ক প্য়ান্থার্সের। এরপর দ্বিতীয় এলিমিনেটরে পাটনা পাইরেটস বনাম ইউ মুম্বা দ্বৈরথ। ২৭ ডিসেম্বর রয়েছে দুটি সেমিফাইনাল। এলিমিনেটর নির্ধারণ করবে সেমিফাইনালে হরিয়ানা স্টিলার্স ও দাবাং দিল্লি কেসি-র প্রতিপক্ষ কারা হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications