Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics: সিঙ্গলস থেকে নিজেকে সরালেন মারে, অলিম্পিক্সের মঞ্চে জকোভিচ-নাদালের লড়াই?

শুক্রবার থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্সের আসর। একাধিক টেনিস তারকাই শেষবার অলিম্পিক্সের মঞ্চে নামতে চলেছেন, এমনকি অনেকেই প্যারিসকেই বেছে নিয়েছেন শেষ স্টেশন হিসাবে।ব্রিটিশ তারকা দুবারের সোনা জয়ী অ্যান্ডি মারের পর সেই তালিকায় নতুন সংযোজন অ্যাঞ্জলিক কের্বার।

্ অ্যান্ডি মারে আগেই ঘোষণা করেছিলেন প্যারিস অলিম্পিক্সের পরই তিনি অবসর নেবেন। এবার নিজেকে আরও গুটিয়ে নিলেন ব্রিটিশ টেনিস তারকা। অলিম্পিকের সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার নিলেন অ্যান্ডি মারে। সিঙ্গলসের পরিবর্তে তিনি এবার ডাবলসে মন দেবেন।

Paris Olympics

এটাই তাঁর বর্ণময় কেরিয়ারের শেষ পেশাদার টুর্নামেন্ট। প্যারিস অলিম্পিক্সের সিঙ্গলস ও ডাবলস বিভাগে মারে খেলবেন বলে স্থির ছিল। টেনিসের দুনিয়া থেকে সরে যাওয়ার আগে আরএ একবার দেশের হয়ে পদক জেতাই লক্ষ্য ব্রিটিশ এই তারকার। অ্যান্ডি মারে আগেই অবসরের ঘোষণা করে দিয়েছেন। পেশাদার টেনিসে প্যারিসই তাঁর শেষ স্টেশন।অলিম্পিক্সের দু'বার সোনা জয়ী মারে জানিয়েছেন, সিঙ্গলস থেকে নাম তুলে নিচ্ছেন। শুধুমাত্র ডাবলস খেলবেন ব্রিটেনের টেনিস তারকা। সেখানে তাঁর জুটি ড্যান ইভান্স।

২০১২ ও ২০১৬ সালে অলিম্পিক্সে স্বর্ণপদক জিতেছিলেন। ৩৭ বছর বয়সী মারে ২০১২ লন্ডন অলিম্পিক্সে মিক্সড ডাবলসে রুপোও জিতেছিলেন। গত কয়েক বছরে বার বার চোট ভুগিয়েছে তাঁকে। ২০১৯ সালে তাঁর শরীরে অস্ত্রোপচার হয়েছিল এবং পরবর্তীতে বেশ কয়েকটি আঘাত পেয়েছিল।

গত মঙ্গলবার ৩৭ বছর বয়সি টেনিস কিংবদন্তি লেখেন, 'প্যারিসে আমার শেষ টেনিস টুর্নামেন্টের জন্য এসে পৌঁছেছি। গ্রেট ব্রিটেনের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা নিঃসন্দেহে আমার কেরিয়ারের সেরা সপ্তাহগুলির মধ্যে পড়ে। শেষবারের জন্য আরও একবার সেই আনন্দ উপভোগ করতে পারায় আমি গর্বিত ও কৃতজ্ঞ।
অবসর ঘোষণা করেছেন মহিলা টেনিস তারকা অ্যাঞ্জলিক কের্বার। প্যারিস অলিম্পিক্সের পরই টেনিসকে বিদায় জানানো কথা ঘোষণা করে দিলেন তিনি। ফলে প্যারিস অলিম্পিক্স যেন টেনিসের বিদায়ের এক মহামঞ্চ হতে চলেছে।

অন্যদিকে প্যারিস অলিম্পিক্সে নাদাল বনাম জকোভিচের লড়াই হওয়ার সম্ভবনা প্রবল। অলিম্পিক্সে টেনিসের সিঙ্গলসে প্রথম রাউন্ডে জকোভিচ খেলবেন অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন। স্পেনের রাফায়েল নাদাল খেলবেন হাঙ্গেরির মার্টন ফুকসোভিকসের বিরুদ্ধে। দুই মহাতারকাই যদি প্রথম রাউন্ডে নিজেদের ম্যাচ জেতেন তা হলে দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ-নাদালকে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যাবে। প্যারিস অলিম্পিক্সের পরই রাফায়েল নাদালের অবসর নিয়ে চলছে জল্পনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+