Neeraj Chopra: সিন্ধুর পথেই নীরজ, সাফল্যের সন্ধানে কোচ বদলের ভাবনা তারকা অ্যাথলিটের
সাফল্যের সন্ধানে কয়েকদিন আগে নিজের কোচিং স্টাফে বিরাট বদল করেন পিভি সিন্ধু, এবার সেই পথেই হাঁটতে চলেছেন নীরজ চোপড়াও। সদ্য দেশে ফিরেছেন নীরজ। কিন্তু দেশের ফিরেই কোচ পরিবর্তনের আভাস দিলে।ন ভারতের তারকা অ্যাথলিট।
প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ের পর দেশে ফেরেননি নীরজ চোপড়া। অলিম্পিক্সের পর অংশ নিয়েছিলেন ডায়মন্ড লিগে।অলিম্পিক্সে এবং ডায়মন্ড লিগে রুপো জয় করেই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। চোট আঘাতে সমস্যা চলতি বছরের শুরু থেকেই ছিল নীরজের। এরপর ডায়মন্ড লিগের ফাইনালের আগে আঙ্গুলের হাড়ের চির ধরে তাঁর।কবজিতে প্ল্যাস্টার করেই নিজের বাড়িতে ফিরেছেন নীরজ।

কোচ পরিবর্তন নিয়ে নীরজ বলেছেন, 'অনেক সময়ই দেখা যায় একই কোচের অধীনে দীর্ঘদিন থাকলে একই পরিকল্পনা নিয়ে এগোতে হয়। নতুন কোচ এলে নতুন রণকৌশল ও পরিকল্পনা হয়। এখন দেখা যাক।' নীরজের এই কথাতেই স্পষ্ট যে আগামী দিনে তাঁর কোচিং দলে বড় রদবদল হবে।
নীরজ চোপড়ার কোচিং টিমেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বায়োমেকানিক্স বিশেষজ্ঞ ডক্টর ক্লাউস বার্টোনিয়েৎজ সারা বছর তাঁর সাথে আর কাজ করবেন না। ক্লাউস, যিনি টোকিও অলিম্পিক্স সহ বড় ইভেন্ট গুলিতে নীরজের সাফল্যে বড় ভূমিকা নিয়েছিলেন। তিনি্ও হয়ত এবার সার বছর নীরজের সঙ্গে থাকবেন না।
টোকিও-র ফর প্যারিসে তাঁকে ঘিরে ছিল সোনার প্রত্যাশা কিন্তু সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি নীরাজ।সোনার কাছে এসেও রুপো জিতলেও দেশবাসীকে আবারও গর্বিত করলেন ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া। এই নিয়ে পর পর দুটি অলিম্পিক্সে পদক জিতে ভারতের সবথেকে সফল অলিম্পিয়ান হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
Modi In US: অলিম্পিক্স আয়োজনে বদ্ধপরিকর দেশ, ক্রীড়াক্ষেত্রে ভারতের উন্নতির খতিয়ান তুলে ধরলেন মোদী
হরিয়ানাতে একটি অনুষ্ঠানে প্যারিস অলিম্পিক্সের থ্রো-য়ের সময় তাঁর মানসিকতা বর্ণনা করেন নীরজ, তঁরা কথায়, প্রথম থ্রো করার পরই প্রত্যেকের মাইন্ডসেট তৈরি হয়ে যায়। আমারও একই হয়। কিন্তু ট্র্যাক নতুন থাকায় আমি সমস্যায় পড়ি। সেই সময় আমার কোনও হুঁশ ছিল না বলা যেতেই পারে। কারণ আমি শুধু আমার লক্ষ্য পূরণের জন্য সচেষ্ট ছিলাম।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications