National Sports Day 2024: জাতীয় ক্রীড়া দিবসে বিশেষ বার্তা মোদী-মনসুখের, রাহুলের দেখা মিলল নয়া অবতারে
National Sports Day 2024: আজ ২৯ অগাস্ট। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মজয়ন্তী। এই দিনটি সারা দেশে উদযাপিত হয় জাতীয় ক্রীড়া দিবস হিসেবে।
আজ থেকে প্যারিস প্যারালিম্পিক্সে অভিযানও শুরু করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ন্যাশনাল স্পোর্টস ডে-তে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডলে ক্রীড়াক্ষেত্রকে উৎসাহিত করার ভিডিও পোস্ট করে লিখেছেন, জাতীয় ক্রীড়া দিবসে শুভেচ্ছা জানাই। আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি মেজর ধ্যানচাঁদজিকে। খেলাধুলো নিয়ে যাঁদের আবেগ রয়েছে এবং যাঁরা দেশের হয়ে খেলেছেন বা খেলছেন আজ তাঁদের প্রশংসা করার দিন।
Greetings on National Sports Day. Today we pay homage to Major Dhyan Chand Ji. It is an occasion to compliment all those passionate about sports and those who have played for India. Our Government is committed to supporting sports and ensuring more youth are able to play and… pic.twitter.com/nInOuIOrpp
— Narendra Modi (@narendramodi) August 29, 2024
মোদী লিখেছেন, আমাদের সরকার খেলাধুলোকে সব সময় উৎসাহিত করছে। যাতে যুবরা খেলাধুলোয় অংশ নিয়ে জীবনকে উজ্জ্বল করতে পারেন তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। উল্লেখ্য, দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম ধ্যানচাঁদের নামাঙ্কিত করেছে মোদী সরকার।
তবে ধ্যানচাঁদকে ভারতরত্ন প্রদানের দাবি এখনও পূরণ হয়নি। আজ হকির জাদুকরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সঙ্গে ছিলেন ১৯৮০ সালের মস্কো অলিম্পিক্সে ভারতের সোনাজয়ী হকি দলের সদস্য জাফর ইকবাল।
মাণ্ডব্য বলেন, নরেন্দ্র মোদী সকলকে ফিট থাকার উপর গুরুত্ব আরোপ করেন। খেলাধুলো যাঁরা করেন তাঁরাই বিকশিত হতে পারেন। ফলে ফিট ও সুস্থ-সবল থাকাটা জরুরি। তাহলেই নাগরিকরা ভালো সমাজ গড়তে পারেন, যা হ্যাপি কান্ট্রি গড়ার পথ প্রশস্ত করে। ২০৪৭ সালে বিকশিত ভারত গড়তে সকলকে সুস্থ-সবল থাকতে হবে।
প্রত্যেক নাগরিককে অন্তত ১ ঘণ্টা নিজের পছন্দের খেলার জন্য সময় বের করার পরামর্শ দেন মাণ্ডব্য। তাঁর নিজের পছন্দ ফুটবল।
জাফর ইকবাল বলেন, ১৯৮০ সালের পর ২০২১ সালে আমরা অলিম্পিক্স হকিতে প্রথম পদক পাই। এবার প্যারিসেও পদক জিতেছি। এটা আমাদের কাছে সোনার সামিল। এর ফলে অনেকেই হকির প্রতি আকৃষ্ট হবেন। অলিম্পিক্সে পদকের সংখ্যা বাড়াতে সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও টেবল টেনিসে ফোকাস বাড়ানোর পরামর্শও দেন ইকবাল।
Discover the 'Gentle Art' with Shri @RahulGandhi!
— Congress (@INCIndia) August 29, 2024
On #NationalSportsDay, he shares his experiences to inspire you to take up sports & transform your life!pic.twitter.com/DJhbKjPN3N
জাতীয় ক্রীড়া দিবসে কংগ্রেসের তরফে একটি বিশেষ ভিডিও প্রকাশ করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে সাংসদ রাহুল গান্ধী মার্শাল আর্টের প্রস্তুতিতে ব্যস্ত। এটির নাম জিউ-জিৎসু। জানা গিয়েছে, রাহুল গান্ধী ভারত জোড়া যাত্রার সময় এই মার্শাল আর্টের প্রতি ছাত্র-যুবদের আকৃষ্ট করতে বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications