Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মনিকা বাত্রা সৌম্যদীপের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে সরছেন না, ফেডারেশনের সঙ্গেও সংঘাতে

ভারতের টেবিল টেনিস দলের কোচ তথা বাঙালি অলিম্পিয়ান সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছেন তারকা প্যাডলার, অলিম্পিয়ান মনিকা বাত্রা। এই অভিযোগ থেকে সরছেনই না, এবার ভারতের টেবিল টেনিস ফেডারেশনের সঙ্গেও সংঘাতের পথে তিনি। ফেডারেশনের বিবৃতিকে মিথ্যা বলেও দাবি মনিকার। মনিকার চাঞ্চল্যকর দাবিতে সৌম্যদীপের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগও সামনে আসছে।

মনিকা বাত্রা সৌম্যদীপের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে সরছেন না

গত মার্চে টোকিও অলিম্পিকের কোয়ালিফায়ার চলাকালীন সৌম্যদীপ তাঁর এক ছাত্রীকে নিয়ে মনিকার ঘরে গিয়েছিলেন বলে অভিযোগ। ওই ছাত্রী যে সুতীর্থা মুখোপাধ্যায়ই, মনিকা নাম না নিলেও যাবতীয় ইঙ্গিতে সেটাই বুঝিয়ে দিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, টোকিও অলিম্পিকের কোয়ালিফায়ারের ম্যাচটি ছেড়ে দিতে বলেছিলেন সৌম্যদীপ যাতে তাঁর ছাত্রী টোকিওর টিকিট পান। মনিকা বলেছিলেন, ওই ছাত্রী সৌম্যদীপের নামাঙ্কিত আকাদেমিতেই অনুশীলন করেন। এতেই স্পষ্ট হয়ে যায় সুতীর্থার দিকেই মনিকার ইঙ্গিত ছিল। মনিকার বলেছিলেন, তিনি জাতীয় কোচের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। যখন সৌম্যদীপকেই কোচ হিসেবে টোকিও অলিম্পিকে পাঠানো হয় তখন পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে নিজের ফোকাস নষ্ট করতে চাননি। ভারতের টেবিল টেনিস ফেডারেশনের শোকজের উত্তরে এ কথা জানিয়ে তিনি বলেছেন, দেশের জন্য সেরাটা দিতে এই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন এবং তাতে কোনও ভুল ছিল না। সৌম্যদীপ এই অভিযোগ নিয়ে মুখ না খুললেও সুতীর্থা বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলেছিলেন। ফেডারেশনকে এই ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের কথা জানিয়েছিলেন বলে উল্লেখ করে মনিকা বলেন, যথাসময়ে তিনি প্রমাণ পেশের জন্য প্রস্তুত।

মনিকা বাত্রা সৌম্যদীপের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে সরছেন না

যদিও ফেডারেশনকে ঘটনার কথাটি কখন জানানো হয়েছিল সে বিষয়ে সংশয় প্রকাশ করেছেন টিটিএফআই সচিব অরুণ বন্দ্যোপাধ্যায়। ফেডারেশন বোঝাতে চেয়েছে আগে এ কথা মনিকা জানাননি। যদিও মনিকা এদিন ফের বলেছেন, আমাকে ফেডারেশন যে শোকজের চিঠি পাঠিয়েছিল তার উত্তরে আমি লিখিতভাবে ফেডারেশনকে জানিয়েছি গত মার্চে আমি গোটা ঘটনাটি টিটিএফআইকে জানাই। জানি না কেন পাঁচ মাস আগে আমি ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের কথা ফেডারেশনকে জানাইনি বলে মিথ্যা দাবি করা হচ্ছে। আমি শোকজের উত্তরেও জানিয়েছি এবং এখনও বলছি ওই ম্যাচ ছাড়ার প্রস্তাবের কথা ফেডারেশনকে আমি জানাতে মোটেই দেরি করিনি।

মনিকা বাত্রা সৌম্যদীপের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে সরছেন না

জানা গিয়েছে, ফেডারেশনও সৌম্যদীপ রায়কে লিখিতভাবে তাঁর বক্তব্য জানাতে বলেছে। মনিকার দাবি, আমি তখনই ফেডারেশনের আধিকারিকদের জানাই আমি সৌম্যদীপকে এরপর কোচ মানতে বাধ্য নই, আমি তাঁর অবৈধ নির্দেশও মানব না। তারপরও কোচের খালি চেয়ার খালি থাকায় মি দেশের সম্মান ক্ষুণ্ণ করেছি বলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে! জাতীয় কোচ ম্যাচ ফিক্সিংয়ের অফার দিয়েছিলেন বলেই অলিম্পিকে কোচের চেয়ার শূন্য ছিল আমার খেলার সময়। ফেডারেশনের গড়িমসিতেও প্রবল বিরক্ত মনিকা। তিনি বলেন, এগুলিই আসল কারণ, শৃঙ্খলাভঙ্গের কোনও প্রশ্নই নেই। এশিয়ান চ্যাম্পিয়নশিপেও মনিকার নামা নিয়ে সংশয় দেখা গিয়েছে। সোনিপথে জাতীয় শিবির চলছে। তাতে মনিকা যোগ নাও দিতে পারেন। ফেডারেশন জানিয়ে দিয়েছে, জাতীয় শিবিরে যাঁরা থাকবেন না তাঁদের ভারতীয় দলে জায়গা হবে না। সে কারণে টিটি তারকা জি সাথিয়ান পোল্যান্ডে অনুশীলন না করে জাতীয় শিবিরে ১০ বা ১১ সেপ্টেম্বর যোগ দেবেন। তবে মনিকার সঙ্গে সৌম্যদীপ বা ফেডারেশনের জল কতদূর গড়ায় সেটাই দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+