Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স অতীত, নতুন লক্ষ্য নিয়ে গুরুকুলে ফিরলেন ভারতীয় তারকা শাটলার
প্যারিস অলিম্পিক্সের অধ্যায় ভুলে নতুনভাবে প্রস্তুতি শুরু করে দিলেন লক্ষ্য সেন। অনুশীলন শুরু করলেন বেঙ্গালুরুর অ্যাকাডেমিতে। প্যারিস অলিম্পিক্সে যে কয়েকজন অ্যাথলিটকে ঘিরে ছিল পদকের প্রত্যাশা তারমধ্যে অন্যতম ছিলেন লক্ষ্য সেন। কিন্তু ব্যাডমিন্টনে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় শাটলারকে। যদিও নতুন উদ্যেমে ফের শুরু করলেন লক্ষ্য।
ভারতীয় ব্যাডমিন্টন সেনসেশন লক্ষ্য সেন ব্যাঙ্গালোরের প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে ফিরলেন। অলিম্পিক্স থেকে বিদায়ের পর কিছুদিন বিশ্রামে ছিলেন। প্রশিক্ষণ পুনরায় শুরু করলেন লক্ষ্য। পদক জিততে না পারলেও ভারতীয় শাটলার পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস তৈরি করেছেন।

আমি ব্যাঙ্গালোরে ফিরে এসেছি এবং একটি স্মরণীয় অলিম্পিক্স যাত্রার পর আমার অনুশীলন কেন্দ্র প্রকাশ পাড়ুকোনের অ্যাকাডেমিতে অনুশীলন শুরু করেছি। নতুন লক্ষ্যে শুরু করতে আমি প্রস্তুত। সবাই বলে যে একটি শিশুকে বড় করতে একটি পরিবেশ লাগে, এবং আমি আক্ষরিক অর্থে অ্যাকাডেমিতে একজন ক্রীড়াবিদের পাশাপাশি একজন শিশুর মতোই বড় হয়েছি।'
অলিাম্পিক্স থেকে বিদায়ের পর লক্ষ্য ধন্যবাদ জানান সকলেই। তিনি তার পরামর্শদাতা, প্রকাশ পাড়ুকোন এবং বিমল কুমার, তার বাবা, এবং ফিজিও এবং প্রশিক্ষক সহ একাডেমির সমস্ত কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি ভারতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং অন্যদের কাছে তার অলিম্পিক স্বপ্নকে উজ্জীবিত করার জন্য তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।
I’m back in Bangalore and all set to resume my training at my home base at the @ppbaindia after a memorable Olympic journey.
— Lakshya Sen (@lakshya_sen) August 10, 2024
They say it takes a village to raise a child, and I have literally grown up as a person and an athlete at the academy.
I would like to thank my mentors… pic.twitter.com/ClWOtEHBZh
অলিম্পিক্সে ভালো খেললেও সেমিফাইনালে ডেনমার্কের প্রতিপক্ষের কাছে হেরে প্রথম ধাক্কা খেতে হয় লক্ষ্য সেনকে। সেমিফাইনালে ভিক্টর আলেক্সসেনের কাছে ছন্দপতন হয়, সেমিফাইনালে হারলেও লক্ষ্য সেনের সামনে কিন্তু ছিল পদক জয় আরও একটি সুযোগ। এরপর ব্রোঞ্জ জয়ের ম্যাচে লি জি জিয়ার কাছে হেরে চতুর্থ হয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।
ব্রোঞ্জ পদকের ম্যাচে মালয়েশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে শুরু থেকে এগিয়ে ছিলেন লক্ষ্যই। তবে সেমিফাইনালের পুনরাবৃত্তি ব্রোঞ্জের ম্যাচেও। মরিয়া লড়াইয়েও ব্রোঞ্জ পদকের ম্যাচ হার লক্ষ্য সেনের।
লক্ষ্য গেমস থেকে বিদায়ে পরই বার্তা দিয়েছিলেন, আমি প্রতিজ্ঞাবদ্ধ নিজেকে আর উন্নত করতে। এবারের অলিম্পিক্সে যাবতীয় ভুল ত্রুটি শুধরে নিয়ে আগামী দিনে নামতে চাই। আমি সবার কাছে অনুরোধ করছি আমাকে কিছুটা সময় দেয়ার জন্য যাতে আমি আরও শক্তিশালী ভাবে ফিরে আসতে পারি এবং ভারতকে সাফল্য দিতে পারি।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications