Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Prime Volleyball League: প্রাইম ভলিবল লিগের নিলামে চমক, শক্তিশালী দল গড়ে আত্মবিশ্বাসী কলকাতা থান্ডারবোল্টস

Prime Volleyball League: প্রাইম ভলিবল লিগের তৃতীয় সংস্করণের জন্য নিলাম হয়ে বেঙ্গালুরুতে। এবার এই লিগে নবম দল হিসেবে যোগ দিল দিল্লি তুফানস। নিলামে ভাগ্য নির্ধারিত হলো ৫০৪ জন খেলোয়াড়ের।

শক্তিশালী দল গড়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার বিষয়ে আত্মবিশ্বাসী কলকাতা থান্ডারবোল্টসের কর্তারা।

Prime Volleyball League: প্রাইম ভলিবল লিগের নিলামে চমক

আমেদাবাদ ডিফেন্ডারস, কোচি ব্লু স্পাইকার্স, হায়দরাবাদ ব্ল্যাক হকস, চেন্নাই ব্লিৎজ, বেঙ্গালুরু টর্পেডোস, কলকাতা থান্ডারবোল্টস, মুম্বই মেটিওরস ও কালিকট হিরোজের সঙ্গে এবার খেতাব দখলের লড়াইয়ে থাকবে দিল্লি তুফানস। নিলামে আক্রমণভাগের খেলোয়াড় আমন কুমার ও অনূর্ধ্ব ২১ এর সম্ভাবনাময় সেটার সমীর পেলেন সর্বোচ্চ দর- ১৮ লক্ষ টাকা।

কোচি ব্লু স্পাইকার্সে গিয়েছেন আমন কুমার ও চেন্নাই ব্লিৎজ তুলে নিয়েছে অনূর্ধ্ব ২১ তারকা সমীরকে। নিলাম প্রতিটি দলই ৭০ লক্ষ টাকার তহবিল নিয়ে হাজির ছিল। তার আগেই প্রতিটি দলকে বলে দেওয়া হয়েছিল, গত বছরের খেলোয়াড়দের হয় ধরে রাখতে হবে নতুবা ছেড়ে দিতে হবে। যাঁদের দল ধরে রাখবে না তাঁদের ভাগ্য নির্ধারিত হবে নিলামে।

ভারতীয় খেলোয়াড়দের নিলামে রাখা হয়েছিল চারটি ধাপে। অন্যদিকে আন্তর্জাতিক তারকাদের সরাসরি ড্রাফটে তোলা হয়। নিলামে চারটি ধাপ ছিল প্ল্যাটিনাম (বেস প্রাইস ৮ লক্ষ টাকা), গোল্ড (বেস প্রাইস ৫ লক্ষ টাকা), সিলভার (বেস প্রাইস ৩ লক্ষ টাকা) ও ব্রোঞ্জ (বেস প্রাইস ২ লক্ষ টাকা)।

প্রাইম ভলিবল লিগ সেশন ২ এর বিজয়ী দল আমেদাবাদ ডিফেন্ডারস। এই মুহূর্তে যারা পুরুষদের ভলিবল ক্লাব বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব করছে ভারত থেকে। তারা দলকে আরও শক্তিশালী করার জন্য নিয়েছে মিডল ব্লকার শিখর সিং (১৬.৭৫ লক্ষ টাকা), অ্যাটাকার নবীন রাজা জেকবকে (২ লক্ষ টাকা)। দলে প্রত্যাবর্তন করিয়েছে অ্যাটাকার শন টি জনকে (১১.৫ লক্ষ টাকা)।

গত বছরের বেশিরভাগ খেলোয়াড়কে দলে রেখে দিয়ে নতুন নজির গড়েছে বেঙ্গালুরু টর্পেডোস। তারা কিনেছে অ্যাটাকার তানিশ চৌধুরীকে (৫ লক্ষ টাকা)। কালিকট হিরোজ প্রথমে কিনে নেয় অ্যাটাকার প্রিন্সকে (৭.৮ লক্ষ টাকা)। একইসঙ্গে তারা দলে নিয়েছে লিবেরো অ্যালান আশিক (৩ লক্ষ টাকা), মিডল ব্লকার বিকাশ মান, সেটার আমন কুমার ও প্রবীণ কুমারকে (প্রত্যেকের দর দু লক্ষ টাকা)।

নিলামে চেন্নাই ব্লিৎজ নজর কাড়ে অনূর্ধ্ব ২১ বর্ষীয় খেলোয়াড় সেটার সমীরকে দলে নিয়ে। প্রাইম ভলিবল লিগে নিলামের ইতিহাসে সর্বোচ্চ ১৮ লক্ষ টাকা পেয়েছেন এই খেলোয়াড়। লিবেরো আর প্রভাকরণ ও অ্যাটাকার হিমাংশু ত্যাগী গিয়েছেন চেন্নাই দলে (৩ লক্ষ টাকা করে)। এছাড়াও চেন্নাই দল নিলাম থেকে তুলে নিয়েছে সেটার সুরিয়ান নাঞ্জিল (২.৬ লক্ষ টাকা) ও অ্যাটাকার জোয়েল বেঞ্জামিনকে (২লক্ষ টাকা)।

নিলামে এবারই প্রথম বার অংশ নেওয়ায় দিল্লি তুফানস দলকে বলা হয়েছিল নিলামের সঙ্গে ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় নেওয়া যাবে। উত্তর ভারতের দলটি নিলামে তুলে নেয় বর্ষীয়ান অ্যাটাকার রোহিত কুমার (১১.২৫ লক্ষ টাকা), অ্যাটাকার অমল কে থমাসকে (৩.৪ লক্ষ টাকা)। মিডল ব্লকার হিসেবে দিল্লির দলটি তুলে নিয়েছে ফায়িস এনকেকে (৩ লক্ষ টাকা)। ৩ লক্ষ টাকায় দলে এসেছেন মনোজ কুমার (ইউনিভার্সাল)।

হায়দরাবাদ ব্ল্যাক হকস নিলাম শুরু করে মিডল ব্লকার প্রিন্স (১৪.৭৫ লক্ষ টাকা) ও সাহিল কুমারকে (ইউনিভার্সাল) ১০ লক্ষ টাকায় কিনে। একইসঙ্গে ২ লক্ষ টাকায় তারা কিনেছে অ্যাটাকার অশোককে। কোচি ব্লু স্পাইকার্স প্রথমে অ্যাটাকার আমন কুমারকে রেকর্ড ১৮ লক্ষ টাকায় কিনে নেয়। লিগের ইতিহাসে আমন হলেন সর্বোচ্চ দরপ্রাপ্ত খেলোয়াড়।

মিডল ব্লকার সচিন কে (৫ লক্ষ টাকা) ও সেটার জিতিন এন কেও (৫.৯ লক্ষ টাকা) দলে নিয়েছে কোচির দলটি। এছাড়াও দলকে শক্তিশালী করতে দক্ষিণ ভারতের দলটি নিলাম থেকে তুলে নেয় সেটার লাড ওম বসন্ত (৬.১ লক্ষ টাকা) , মিডল ব্লকার দ্বিগ্বিজয় সিং (৪.৭৫ লক্ষ টাকা) ও বর্ষীয়ান লিবেরো রথিশকে (২ লক্ষ টাকা)।

কলকাতা থান্ডারবোল্টস নিলামে প্রথম সাত লক্ষ টাকা দিয়ে কিনে নেয় সেটার বিনায়ককে। এ ছাড়াও তারা দলে নিয়েছে অ্যাটাকার প্রভাকরন , মিডল ব্লকার অর্জুন নাথ এল এস, অ্যাটাকার অমিত চক্কের, দীপক কুমারকে (৩ লক্ষ টাকা করে)। তবে নিলাম থেকে কেনা তাদের সবচেয়ে বেশি দামের খেলোয়াড় মিডল ব্লকার প্রফুল এস (৯.২৫ লক্ষ টাকা)।

প্ল্যাটিনাম ক্যাটেগরি থেকে খেলোয়াড় কেনায় সবার আগে রয়েছে মুম্বই মেটিওরস। ১৪ লক্ষ টাকায় তারা কিনেছে শুভম চৌধুরী (ইউনিভার্সাল)-কে। অ্যাটাকার অজিত লাল গিয়েছেন এই দলে (৮.২৫ লক্ষ টাকা)। এছাড়াও উত্তরপ্রদেশের সেটার বিপুল কুমার (৫.১ লক্ষ টাকা), অ্যাটাকার সুয়ানশ তোমর (৩.২ লক্ষ টাকা) ও সৌরভ মান (২ লক্ষ টাকা) গিয়েছেন এই দলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+