বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন ভারতের জ্যোৎস্না চিনাপ্পা
বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন ভারতের জ্যোৎস্না চিনাপ্পা
বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতের জ্যোৎস্না চিনাপ্পা। ডিফেন্ডিং তথা তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বের দুই নম্বর স্কোয়াশ তারকা মিশরের নৌর এল শেরবিনির কাছে স্ট্রেট গেমে হেরেছেন জ্যোৎস্না।

ম্যাচের প্রথম থেকেই দুর্দান্ত ছন্দে দেখে যায় জ্যোৎস্না চিনাপ্পার প্রতিদ্বন্দ্বী তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নৌর এল শেরবিনিকে। সে তুলনায় প্রথম দুই গেমে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নের সামনে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ভারতীয় স্কোয়াশ তারকা। ১১-৫ ও ১১-৩ পয়েন্টে প্রথম দুই গেম হারেন জ্যোৎস্না।
তৃতীয় গেমে প্রতিপক্ষকে লড়াই দেওয়ার মরিয়া চেষ্টা করেন জ্যোৎস্না চিনাপ্পা। কিন্তু লড়েও এই গেমে নিজের জন্য ৬ পয়েন্টের বেশি অর্জন করতে সক্ষম হননি ভারতীয় স্কোয়াশ তারকা। ফলে পাঁচ পয়েন্টের ব্যবধানে তৃতীয় গেমও জিতে নেন টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নৌর এল শেরবিনি। এই ম্যাচ নিয়ে শেরবিনির বিরুদ্ধে টানা দুই বার হারলেন জ্যোৎস্না।
উল্লেখ্য, ওয়াক ওভার পেয়ে বিশ্ব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড বা প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠেন ভারতের জ্যোৎস্না চিনাপ্পা। সেই সুযোগ কাজে লাগাতে না পারায়, জ্যোৎস্নার পারফরম্যান্সে হতাশ ভারতের ক্রীড়া প্রেমীরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications