ব্রিজ ভূষণের গ্রেফতারিতে সরকারকে চরমসীমা, কৃষক আন্দোলনের ধাঁচে এবার কুস্তিগীরদের প্রতিবাদ?
যৌন নির্যাতনে অভিযুক্ত ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেফতারের জন্য সরকারকে ৭ দিনের চরমসীমা বেঁধে দিলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত।
গ্রেফতারি না হলে কৃষক আন্দোলনের ধাঁচে কুস্তিগীরদের সমর্থনে প্রতিবাদ-আন্দোলনে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিলেন তিনি। কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে সভার পর এই ঘোষণা করেছেন রাকেশ।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকারকে সাত দিন সময় দিচ্ছি। ব্রিজ ভূষণের গ্রেফতারি না হলে কোনও সমঝোতার পথে আমরা যাব না। যদি ব্রিজ ভূষণকে গ্রেফতার করা না গয় তাহলে ৯ জুন আমরা ফের যন্তর মন্তরে যাব। সেখানে বাধা পেলে দেশজুড়ে কুস্তিগীরদের সমর্থনে মহাপঞ্চায়েত, পঞ্চায়েত আয়োজন করা হবে।
VIDEO | “We are giving the government time till June 9 to start discussion on the matter. After June 9, demonstrations and panchayats will be held across the country in support of these daughters (women wrestlers),” says farmer leader Rakesh Tikait on decision of Khap Panchayat… pic.twitter.com/uLwDndgJZD
— Press Trust of India (@PTI_News) June 2, 2023
রাকেশ টিকায়েত বলেন, কুস্তিগীররা উদ্ভূত পরিস্থিতি দেখে খুবই হতাশ। সুপ্রিম কোর্ট তাঁদের নিরাপত্তা দিতে বলেছে। কুস্তিগীররা যাতে অনভিপ্রেত কিছু না করে বসেন তা সুনিশ্চিত করতে নিরাপত্তা প্রদান জরুরি। কুস্তিগীরদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের দাবিও জানিয়েছেন কৃষক নেতা।

আজ হরিয়ানার কুরুক্ষেত্রে মহাপঞ্চায়েতের শেষে রাকেশ টিকায়েত বলেন, কেন্দ্রীয় সরকার কুস্তিগীরদের সঙ্গে কথা বলুক। সেই আলোচনার পথ খোলা রয়েছে। তবে অবশ্যই গ্রেফতার করতে হবে ব্রিজ ভূষণ শরণ সিংকে। দেশের সমস্ত 'খাপ' কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে দেশব্যাপী আন্দোলনে নামতে প্রস্তুত বলেও দাবি রাকেশের।
কুস্তিগীরদের যে পরিস্থিতিতে পড়তে হয়েছে তা নিয়ে রাজনৈতিক চাপানউতোরও চলছে। রাহুল গান্ধী টুইটে লিখেছেন, আন্তর্জাতিক মেডেল জেতা মহিলা কুস্তিগীররা রাস্তায় বসে ন্যায়বিচার পাওয়ার দাবি জানাচ্ছেন। অন্যদিকে, যৌন নির্যাতনের বেশ কয়েকটি অভিযোগে অভিযুক্ত এফআইআর দায়েরের পরেও প্রধানমন্ত্রীর সুরক্ষা কবচে!
25 अंतरराष्ट्रीय मेडल लाने वाली बेटियां - सड़कों पर न्याय की गुहार लगा रहीं!
— Rahul Gandhi (@RahulGandhi) June 2, 2023
2 FIR में यौन शोषण के 15 घिनौने आरोपों वाला सांसद - प्रधानमंत्री के ‘सुरक्षा कवच’ में महफ़ूज़!
बेटियों के इन हालात की ज़िम्मेदार मोदी सरकार है।
মহিলাদের এই অবস্থার জন্য মোদী সরকারই দায়ী বলে টুইটে উল্লেখ করেছেন রাহুল। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী আজ কলকাতায় বলেন, মায়া-দয়ার সঙ্গে দেখলেই সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু কেউ দেখছে না। এটি রাজ্যের ব্যাপার। সংবিধান মেনে রাজ্যের বিষয়ে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতে পারে না।
#WATCH | Kolkata, WB: It's not in the hands of the centre, the state should see, power is not in our hands. This is not the subject of the Centre but the state provided that the country is federal: BJP leader Mithun Chakraborty on wrestler's protest pic.twitter.com/Ok7eNJbkaU
— ANI (@ANI) June 2, 2023

মহারাষ্ট্রের বিজেপি সাংসদ প্রীতম মুণ্ডে কুস্তিগীরদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন। তাঁর কথায়, যখন কোনও মহিলা এমন গুরুতর অভিযোগ আনেন তা নিয়ে সংশয় প্রকাশ করা উচিত নয়। আন্তর্জাতিক কুস্তি সংস্থার গাইডলাইন রয়েছে। সেই মোতাবেক তদন্ত হওয়া উচিত।
তাঁর কথায়, প্রতিবাদ-কর্মসূচি যে জায়গায় পৌঁছেছে তা থেকে মুখ ফিরিয়ে থাকা উচিত নয়। তা যে দল সরকারে থাকুক না কেন। প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত। কুস্তিগীরদের সমস্যার কথা বুঝতে ও জানতে কেন্দ্রীয় সরকার আন্তরিক নয় বলেও মনে করছেন বিজেপি সাংসদ। তিনি বলেন, কুস্তিগীরদের সঙ্গে যেভাবে সরকারের তরফে কথা বলা উচিত ছিল তা হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications