Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বীরসা মুন্ডা হকি স্টেডিয়াম নাম তুলল গিনেস বুকে, বিশ্বরেকর্ড কীসের নিরিখে?

বীরসা মুন্ডা হকি স্টেডিয়াম দর্শকাসনের নিরিখে বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম। শংসাপত্র তুলে দেওয়া হলো ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের হাতে।

রৌরকেল্লার বীরসা মুন্ডা হকি স্টেডিয়ামের মুকুটে নতুন পালক। বিশ্বের আর কোনও হকি স্টেডিয়ামে এত আসনের দর্শকাসন নেই। সে কারণে এই স্টেডিয়ামের নাম উঠল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। গতকালই এই সংক্রান্ত শংসাপত্র তুলে দেওয়া হয় ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের হাতে, এফআইএইচ প্রো লিগ টুর্নামেন্ট চলাকালীন।

বীরসা মুন্ডা হকি স্টেডিয়াম নাম তুলল গিনেস বুকে

হকি বিশ্বকাপ আয়োজনের জন্য এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে মাত্র ১৫ মাসেই। এখানে ২০,০১১টি দর্শকাসন রয়েছে। ওডিশার মুখ্যমন্ত্রীর দফতরের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বের সর্বাধিক দর্শকাসনবিশিষ্ট বৃহত্তম হকি স্টেডিয়াম হিসেবে বীরসা মুন্ডা হকি স্টেডিয়ামকে স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অব রেকর্ডস। যা হকি বিশ্বকাপ সফলভাবে আয়োজনের সেলিব্রেশনে নয়া মাত্রা যোগ করল। এই স্বীকৃতি ভারত এবং ওড়িশার কাছেও বিশেষ গৌরবের।

ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের এই স্বীকৃতি ওডিশা রাজ্যের অগ্রগতি ও আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে উল্লেখযোগ্য স্থান দখলের পরিচায়ক। এটা আমাদের সকলের কাছেই অত্যন্ত গৌরবের। ওডিশার মুখ্যমন্ত্রী বিশেষভাবে প্রশংসা করেছেন এই প্রকল্পকে বাস্তবায়িত যাঁরা করেছেন, সুন্দরগড়ের বাসিন্দা ও আপামর হকিপ্রেমীদের। গতকাল এফআইএইচ প্রো লিগ হকিতে ভারত হারিয়ে দিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে।

ভারত ৩-২ গোলে হারিয়ে দিয়েছে জার্মানিকে। ৩১ ও ৪২ মিনিটে ২৬ বছরের স্ট্রাইকার সুখজিৎ সিং দুটি ফিল্ড গোল করেন। এর আগে ৩০ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে ভারতের অপর গোলটি করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং। বিশ্বকাপে ব্যর্থতার পর এই টুর্নামেন্টে জয় দিয়েই অভিযান শুরু করল ভারত। ইতিমধ্যেই দল থেকে বাদ পড়েছেন মনদীপ সিং, আকাশদীপ সিং, অমিত রুইদাসের মতো সিনিয়র প্লেয়াররা। বিয়ের কারণে খেলতে পারছেন না গোলকিপার কৃষাণ পাঠক। রবিবার ভারত খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সোমবার জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+