প্রো কবাডি লিগে জয় পেল বেঙ্গল ওয়ারিয়ার্স, হাড্ডাহাড্ডি ম্যাচে হার ইউপি যোদ্ধার
প্রো কবাডি লিগে জয় পেল বেঙ্গল ওয়ারিয়ার্স, হাড্ডাহাড্ডি ম্যাচে হার ইউপি যোদ্ধার
প্রো কবাডি লিগে বেঙ্গালুরু বুলসকে ৪২-৩৩ ব্যবধানে পরাজিত করল বেঙ্গল ওয়ারিয়র্স। বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা ইন্ডোর স্টেডিয়ামে এই ম্যাচটি খেলা হয়। বেঙ্গল ওয়ারিয়র্সের হয়ে মনিন্দর সিং ১১ পয়েন্ট দেন। অন্য রেডার শ্রীকান্ত যাদব ৬ পয়েন্ট অর্জন করেন। লেফট কর্নারে ডিফেন্ডার গিরিশ মারুতি দেন ৫ পয়েন্ট। অপর দিকে, বেঙ্গলুরু বুলসকে ৭ পয়েন্ট এনে দেন বিকাশ কোন্দোলা, ৮ পয়েন্ট দেন ভারত।

এ দিনের দ্বিতীয় ম্যাচে একই স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াই হয় দাবাং দিল্লি কে সি এবং ইউপি যোদ্ধার মধ্যে। দাবাং দিল্লি ৪৪-৪২ ব্যবধানে পরাজিত করে ইউপি যোদ্ধাসকে। দাবাং দিল্লির হয়ে সর্বাধিক ১৩ পয়েন্ট অর্জন করেন নবীন কুমার। ভাল খেলেন অপর রেডার মনজিৎ, তিনি ১২ পয়েন্ট অর্জন করেন। একাই ইউপি যোদ্ধার হয়ে ২১ পয়েন্ট নেন রেডার সুরিন্দর গিল। তিনি অসাধারণ খেলেন এই ম্যাচে। কিন্তু তাঁরা ভাল খেলা শেষ পর্যন্ত কাজে আসেনি ইউ পি যোদ্ধাস হেরে যাওয়ায়। ১৫ টাচ পয়েন্ট পান তিনি সঙ্গে অর্জন ৬ বোনাস পয়েন্ট। অপর রেডার পরদীপ নারওয়াল অর্জন করেন ৭ পয়েন্ট। অধিনায়ক এবং দলটির ডিফেন্ডার নীতিশ কুমার পান ৩ পয়েন্ট।
১২ অক্টোবর তিনটি ম্যাচ রয়েছে প্রো কবাডি লিগে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাত জায়ান্টস এবং পুনেরি পালটন, দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে হরিয়ানা স্টিলার্স এবং জয়পুর পিঙ্ক প্যান্থার্স এবং তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে তামিল থালাইভাস এবং ইউ মুম্বা।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications