Bajrang Punia: বিজেপিতে যোগ দিলে...! নির্বাসিত হয়েই বোমা ফাটালেন বজরং পুনিয়া
Bajrang Punia: টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী কুস্তিগীর বজরং পুনিয়াকে চার বছরের জন্য নির্বাসনে পাঠিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। তা নিয়েই এবার বোমা ফাটালেন বজরং।
বজরং পুনিয়া হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন। ভিনেশ ফোগাটের সঙ্গেই। তাঁর এই নির্বাসনের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলেই বোঝাতে চাইলেন বজরং।

গত ১০ মার্চ জাতীয় সিলেকশন ট্রায়াল চলাকালীন ডোপ টেস্টের জন্য নমুনা দিতে বজরং অস্বীকার করেন বলে অভিযোগ। সে কারণেই তাঁকে নাডা নির্বাসনে পাঠিয়েছে। গত ২৩ এপ্রিল তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। তার জেরে বজরংকে সাসপেন্ড করেছিল ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং।
বজরং এক্স হ্যান্ডলে ভিডিও পোস্ট করে দাবি করলেন, তিনি কখনও নমুনা দিতে অস্বীকার করেননি। ডোপ টেস্টের নমুনা সংগ্রহের জন্য যখন তাঁর বাড়িতে নাডার প্রতিনিধিরা যান তখন দেখা গিয়েছিল কিট মেয়াদ উত্তীর্ণ, ২০২৩ সালের ডিসেম্বরেই মেয়াদ পেরিয়ে গিয়েছিল কিটের। সে কথা আগেও সোশ্যাল মিডিয়ায় জানান বজরং।
বজরংয়ের কথায়, কখনও কোনও প্লেয়ারকে মেয়াদ উত্তীর্ণ কিট দেওয়া যায় না নমুনা সংগ্রহের সময়। আমার টিমও সেখানে ছিল, সকলেই তা দেখেছেন। ২০২০, ২০২১, ২০২২ সালের এক্সপায়ারি কিট নিয়েও হাজির হয়েছিলেন নাডার প্রতিনিধিরা। আমি মূত্রের নমুনা দেওয়ার পর আমার টিম লক্ষ্য করে, কিট মেয়াদ উত্তীর্ণ।
NADA जब चाहे यहां चाहे मेरा डोपिंग टेस्ट ले सकती है वैध और मान्य किट के साथ। pic.twitter.com/hXC6nmKWsP
— Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) November 27, 2024
বজরংয়ের দাবি, ওই কিটের ভিডিও তুলে তিনি নাডার কাছে মেল করেছিলেন। তবে ভুল স্বীকার করা হয়নি নাডার তরফে। আমার ধারণা, যেহেতু সব এজেন্সিই সরকারের দ্বারা নিয়ন্ত্রিত, ফলে আমার উপর প্রতিশোধ নিতেই এমনটা করা হয়েছিল। মহিলা কুস্তিগীরদের সমর্থনে ফেডারেশন সভাপতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলাম, তারই প্রতিশোধ নেওয়া হলো।
বজরং ২০২৮ সালের ২২ এপ্রিল অবধি নিজে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। কোচিং করানোর জন্য আবেদনও করতে পারবেন না। তিনি বলেন, ১০-১২ ধরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছি। সমস্ত টুর্নামেন্টের সময়, এমনকী ভারতীয় শিবিরে থাকাকালীনও। সরকার চায় আমাদের মনোবল ভেঙে দিতে, যাতে সরকারের পদানত হই। বিজেপিতে যোগ দিলেই এই ব্যান উঠে যেত!
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications