Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: টিটিতে ঐতিহাসিক সাফল্য ভারতের, পদক নিশ্চিত করলেন সুতীর্থা-ঐহিকা

এশিয়া‌ন গেমসের টেবল টেনিসে ভারতের ঐতিহাসিক সাফল্য। মেয়েদের ডাবলসে সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করলেন সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। দুই বঙ্গ কন্যার সৌজন্যে এই ইভেন্টে এশিয়াডে প্রথমবার পদক নিশ্চিত করল ভারত। এই প্রথম এশিয়াড টিটি-তে মহিলাদের ডবলসে পদক জিততে চলেছে ভারত।

শনিবার সন্ধ্যায় কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন চিনের জুটিকে ৩-১ ফলাফলে হারালেন সুতীর্থা মুখোপাধ্যায়-ঐহিকা মুখোপাধ্যায়। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সহজেই জয় তুলে নিলেন বাংলার দুই মহি‌লা টিটি খেলোয়াড়। কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে মেয়েদের সিঙ্গলস প্রথম সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নৈহাটির মেয়ে ঐহিকা মুখোপাধ্যায়।

টিটি

ভারতীয় টেবল টেনিসে বিগত কয়েক বছর ধরেই সফল জুটির নাম সুতীর্থা-ঐহিকা। তবে এই প্রথমবার এশিয়াডের মতো টুর্নামেন্টে পদক নিশ্চিত করলেন ভারতীয়রা। এশিয়ান গেমসে টেবল টেনিসে ভারত এর আগে কোনও পদক পায়নি। এই প্রথম কোনও পদক নিশ্চিত হল। যা এক কথায় ঐতিহাসিক।

কোয়ার্টার ফাইনালে বর্তমান বিশ্বসেরা জুটির বিরুদ্ধে নেমেছিলেন সুতীর্থারা। শুরু থেকেই দাপট দেখান তাঁরা।চিনের চেন মেং ও ওয়াং ইডি জুটির বিরুদ্ধে প্রথম গেম ১১-৫ জিতে যান দুই বঙ্গ কন্যা। দ্বিতীয় গেমও ১১-৫ জিতে যান সুতীর্থারা। কিন্তু দুটি গেম জিতে কিছুটা আত্মবিশ্বাসী হয়ে পড়ে ভারতের দুই মহিলা টিটি তারকা। এরই সুযোগে ম্যাচে ফিরে আসে চিনের জুটি।


তৃতীয় গেমে অবশ্য বেশ কিছু ভুলও করেন সুতীর্থা এবং ঐহিকা জুটি। এরফলে সেই সুযোগ কাজে লাগিয়ে ১১-৫ তৃতীয় গেম জিতে যায় চিন। চতুর্থ গেমে অবশ্য নিজেদের ভুল শুধরে নেন বাংলার দুই মেয়ে। ১১-৯ ফলে ম্যাচ জিতে সেমিফাইনােলে পৌঁছে যান। সেইসঙ্গে পদকও নিশ্চিত করেন তাঁরা। আগামী ২ অক্টোবর সেমিফাই‌নাল খেলবেন তাঁরা। ফাইনালে উঠলেই সো‌না বা রুপো নিশ্চিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+