Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Michaung: আকাশ কালো হয়ে আছে, হাওয়াও বইছে গতিতে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কতটা দিঘা, মন্দারমণিতে?

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব পড়ছে এই রাজ্যের সমুদ্র উপকূলের জেলাগুলিতে। দিঘা - মন্দারমণি সমুদ্র উপকূলে তেমন কোনও প্রভাব পড়বে না এবার। তবুও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বাংলায়। সমুদ্র সৈকত এলাকাতেও নজরদারি চলছে বলে খবর।

তামিলনাড়ু - অন্ধ্রপ্রদেশ দুই রাজ্যের উপর প্রভাব ফেলছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি যথেষ্ট ভয়ঙ্কর৷ পশ্চিমবঙ্গের আবহাওয়া দফতরও একসময় প্রমাদ গুনছিলেন। নিম্নচাপ তৈরি হওয়ার সময় থেকেই আশঙ্কা করা হচ্ছিল। প্রশ্ন উঠেছিল কতটা শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হবে এবার বঙ্গোপসাগরে?

Cyclone Michaung

শেষ অবধি জানা গিয়েছে, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশার দিকে এবার আর ঘূর্ণিঝড়ের অভিমুখ নয়৷ বাংলায় আম্ফান ও যশের ভয়াবহ স্মৃতি এখনও কাজ করে। সেই কারণে আরও একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসার আতঙ্কে ছিল বাংলার উপকূলের বাসিন্দারা।

মিগজাউম তার দাপট দেখাচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর উপকূলীয় এলাকায়। তবে বাংলার দক্ষিণবঙ্গেও এর প্রভাব পড়েছে সামান্য হলেও। রীতিমতো ঝোড়ো হাওয়া চলছে উপকূলীয় এলাকাগুলিতে। এই রাজ্যের সমুদ্র উপকূলের পরিস্থিতির দিকেও নজর রাখা হচ্ছে।

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলি মেঘাচ্ছন্ন রয়েছে। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর সমুদ্র উপকূলে আকাশে কালো মেঘ থাকছে। মাঝেমধ্যে হালকা বৃষ্টিও পড়তে দেখা গিয়েছে। এছাড়াও ঝোড়ো হাওয়া বইছে উপকূলীয় এলাকায়। তবে খুব বড় কোনও দুর্ভাবনা এবার নেই। সে কথা আগেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে।

সমুদ্রে মাঝেমধ্যে বড় ঢেউ দেখতে পাওয়া যাচ্ছে। বাংলার উপকূলীয় অঞ্চলে সমুদ্র ততটা উত্তাল হয়ে নেই। সপ্তাহের শুরুর সময় বলে অধিক সংখ্যায় পর্যটকদের তেমন কোনও গতিবিধি দেখতে পাওয়া যাচ্ছে না। সামান্য সংখ্যায় পর্যটক রয়েছে সমুদ্র উপকূলীয় এলাকাগুলিতে। জলে নামার ক্ষেত্রেও কোনও বিধি-নিষেধ জারি করা হয়নি।

প্রশাসনের নজরদারি সব সময় রয়েছে। নুলিয়ারাও পরিস্থিতির দিকে নজর রাখছে। পর্যটকরা যাতে জলে নেমে বেশি দূর যেতে না পারেন, সেদিকে সতর্ক করা হচ্ছে। আজ মঙ্গলবার ও বুধবার এমন আবহাওয়া চলবে বলে খবর। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। উপকূলীয় অঞ্চলগুলিতে কোনও বড় ধরনের অঘটনের কথাও এই খবর লেখা পর্যন্ত শোনা যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+