শুভেন্দুর জনসভার অনুমতি মিলল না, করতে পারবেন পথসভা! কী বলছে বিজেপি
শুভেন্দু অধিকারী জনসভার অনুমতি দিল না চন্দ্রকোনা থানা। তবু বিজেপি জনসভা করতে বদ্ধপরিকর। সোমবার দুপুরে চন্দ্রকোনার ঝাঁকড়া হাইস্কুলের মাঠে সভা করার কথা শুভেন্দু অধিকারীর। সেই সভার কয়েক ঘণ্টা আগেই চন্দ্রকোনা টাউন থানা চিঠি দিয়ে জানিয়ে দেন জনসভা নয়, পথসভা করতে পারবেন শুভেন্দু অধিকারী।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঝাঁকড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভা করার কথা। কিন্তু তার আগে পুলিশ সেই সভার অনুমতি দিল না। যদিও বিজেপি বলছে, আমরা কোনো চিঠি হাতে পাইনি। তবে পুলিশ যতই দলদাসে পরিণত হয়ে আমাদের বাধঘা দিক, জনসভা হবেই।
চন্দকোনা টাউন থানায় যে চিঠি প্রকাশ্যে এসেছে তা উপেক্ষা করে বিজেপি জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে জনসভার জন্য। চিঠি পাঠানো হয়েছে চন্দ্রকোনা টাউনের দক্ষিণ মণ্ডলের সভাপতি বিপ্লব মাসের ঠিকানায়। সেই চিঠিতে বলা হয়েছে, স্কুলের প্রধান শিক্ষাক স্কুলের মাঠে সভা করার অনুমতি দিয়ে থাকলেও তা বাতিল করেছে স্কুলের পরিচালন সমিতি।
স্কুলের মাঠে সভা করার অনুমতি দেওয়া প্রধান শিক্ষকের এক্তিয়ারের মধ্যে পড়ে না বলে পরিচালন সমিতির চিঠিতে পরিষ্কার লিখেছেন। সেই কারণেই পুলিশ দেখিয়েছে শুভেন্দু অধিকারীর সভা করার অনুমতি না দেওয়ার পিছনে। রবিবারই হুগলির রিষড়ায় বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল ঘিরে অশান্তি বাধে।
তারপর চন্দ্রকোনায় শুভেন্দু অধিকারীর সভায় পুলিশের অনুমতি না দেওয়ার চিঠি প্রকাশ্যে এসেছে। যদিও এই দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্রে আছে কি না, তা স্পষ্ট নয়। পুলিশের পক্ষ থেকেও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিজেপির তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারী সভা হবেই। তার প্রস্তুতি চলছে।
শুভেন্দু অধিকারীর সভা নির্ধারিত স্থানে এবং নির্ধারিত সময়েই হবে। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভা পতি তন্ময় দাস বলেন, নিয়ম মেনে ৪৮ ঘণ্টা আগে স্কুলের প্রধান শিক্ষকের কাছে থেকে অনুমতি নিয়ে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটও বলেন, সভার প্রস্তুতি প্রায় সারা। সভা হবেই।
তৃণমূল সাংবিধানিক কথাবার্তায় শুভেন্দু অধিকারী ও বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বিভিন্ন জায়গায় সাংবিধানিক কথাবার্তা বলে থাকেন। তিনি অনুমতি না থাকায় কী করে সভা করবেন। সেটা কি সাংবিধানিক হবে?
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ভোটের আগে বড় চমক, বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
ভোটের আগে গেরুয়া শিবিরে বড় চমক! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ, জল্পনা তুঙ্গে -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ












Click it and Unblock the Notifications