অধীর-গড়ের পর শুভেন্দু-গড়ে তৃণমূলের হার! হলদিয়ায় সব আসনে জয়ী বাম-কংগ্রেস

সাগরদিঘিতে বাম-কংগ্রেসের জোটের কাছে মুথ থুবড়ে পড়েছিল তৃণমূল। তারপর কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় সমিতির নির্বাচনেও তৃণমূলকে হার মানতে হয়েছে। এবার হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটেও ধরাশায়ী হল তৃণমূল। একের পর এক নির্বাচনে তৃণমূলের হার কীসের ইঙ্গিত দিচ্ছে, তা নিয়েই চর্চা রাজ্য রাজনীতিতে।

তৃণমূলের তিনবারের জেতা আসনে সাগরদিঘি। সেই সাগরদিঘির উপনির্বাচনে এবার হারতে হয়েছে তৃণমূলকে। কংগ্রেসের কাছে তাদের হারের পর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূলে নেমে এসেছে বড়সড় আঘাত। কী কারণে হার তা নিয়ে পর্যালোচনা শুরু করেছে তৃণমূল।

অধীর-গড়ের পর শুভেন্দু-গড়ে তৃণমূলের হার! জয়ী বাম-কংগ্রেস

সাগরদিঘি উপনির্বাচনের পর কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় নির্বাচনেও জয়ী হয়েছে বাম-কংগ্রেস। এবার সেই পূর্বমেদিনীপুরেরই হলদিয়া জডক ইনস্টিটিউটের ভোটে হার মানল তৃণমূল। জয়ী হল সেই বাম-কংগ্রেস। ১৯টি আসনের মধ্যে ১৯টিতেই জয়ী হয়েছে বাম-কংগ্রেস প্রার্থী।

হলদিয়া ডক ইনস্টিটিউটের ভোটে খাতাই খুলতে পারল না তৃণমূল। সামনেই হলদিয়া পুরসভার ভোট, সেইসঙ্গে রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট তো আছেই। এই ভোটের আগে দিকে দিকে তৃণমূল কংগ্রেসকে পর্যুদস্ত করছেন বাম-কংগ্রেস প্রার্থীরা। এই জয় তাদের অক্সিজেন জোগাচ্ছে। পঞ্চায়েতে তাদের জোটকে আরও শক্তিশলী করছে।

তৃণমূল কংগ্রেস ২০২১-এর নির্বাচনে বিপুল জয় পেয়েছিল। তৃণমূল ঝড়ে বাংলা থেকে মুছে গিয়েছিল বামফ্রন্ট ও কংগ্রেস। তারপর শূন্য থেকে শুরু করে বামেরা ক্রমেই তৃণমূলের চ্যালেঞ্জার হয়ে উঠতে শুরু করে। চন্দনগর পুরসভার ভোটে এবং তাহেরপুর পুরসভায় বামেদের জয় তাদের ফিরে আসার ইঙ্গিত দেয়।

তারপর সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয় অক্সিজেন জোগায় বিরোধীদের। মুর্শিদাবাদে নিজের গড়ে ফের খেল দেখিয়ে দেন অধীর চৌধুরী। বামেদের সমর্থন নিয়ে তিনি দলীয় প্রার্থীকে জয়ী করতে সম্ভবপর হন। তৃণমূলকে হারিয়ে কংগ্রেসের এই জয় তাদেরও লড়াইয়ের মন্ত্র দিচ্ছে।

সম্প্রতি একাধিক সমবায় সমিতি নির্বাচনেও বাম-কংগ্রেস ভালো ফল করেছে। বহু ক্ষেত্রে বিজেপিও জোটে শামিল হয়েছে। তারপর থেকেই চর্চা চলছিল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের একজোট হয়ে লড়তে দেখা যাবে কি না। বিজেপিতে খোলাখুলিই প্রস্তাব দিয়ে রেখেছে। কিন্তু বামেরা বিজেপির সঙ্গে হাত মেলাতে রাজি নয়।

Recommended Video

হলদিয়া বন্দরের ডক ইন্সটিটিউটের পরিচালন কমিটির নির্বাচনে জয়ী সিআইটিইউ

পঞ্চায়েত স্তরে বাম-কংগ্রেস হাত মিলিয়ে লড়লেও বাংলায় সার্বিকভাবে যে বিজেপিকে নিয়ে তারা জোটের রাস্তায় হাঁটবে, তার কোনো লক্ষ্মণ নেই। তবে নীচুস্তরে বহু জায়গায় তৃণমূল বিরোধী জোট হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, সবাই আওয়াজ তুলুন 'নো ভোট টু মমতা'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+