Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Digha Beach Accident: ভয়ঙ্কর ঘটনার সাক্ষী দিঘা, আতঙ্ক! ছোটাছুটি পুলিশ-প্রশাসনের

Digha Beach Accident: সামনেই উইকেন্ড! আর শনি এবং রবিবার মানেই দিঘাতে ঢল নামে মানুষের। কিন্তু তার আগেই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল বাংলার এই সৈকত নগরী।

যা ঘিরে একেবারে হৈচৈ বেঁধে যায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দিঘা ( Digha) পুলিশের আধিকারিকরা।

কিন্তু কি এমন ঘটনা ঘটল সেখানে? আজ বুধবার সকাল থেকেই একেবারে অচেনা দিঘা হিসাবে ধরা দেয় পর্যটকদের কাছে! প্রবল জলচ্ছাস। একেবারে গার্ড ওয়াল টপকে চলে আসছে জল। ভিজে যাচ্ছে সৈকর নগরী। আর এর মধ্যেই মৃত্যুর খবর ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে যায়।

ভয়ঙ্কর ঘটনার সাক্ষী দিঘা

বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু কলেজ ছাত্রের। আরও একজনকে একেবারে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। ইতিমধ্যে দীঘা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, হুগলির তারকেশ্বর থেকে একটি রিজার্ভ বাসে করে একটি পর্যটকের দল দীঘায় আসে। মঙ্গলবার বাসটি সৈকত নগরীতে পৌছয়। আর ওই বাসেই কলেজের দুই ছাত্র ছিলেন বলে খবর। ওল্ড দিঘার একটি হোটেলে ওঠে তাঁরা।

মঙ্গলবার সন্ধ্যায় অরিন্দম দে (১৯) এবং তারকেশ্বর বিশ্বাস নামে দুই বন্ধু ওল্ড দিঘার ব্লুভির ঘাটে স্নান করতে নামে। অমাবস্যার কোটাল থাকার কারনে উত্তাল ছিল সমুদ্র। এর সঙ্গে বৃষ্টির মরশুম। আর বিধ্বংসী রূপ নেয় সমুদ্র। পর্যটকদের আগে থেকেই প্রশাসনের তরফে জলে না নামার বার্তা দেওয়া হয়। কিন্তু নজর এড়িয়েই ওই দুই ছাত্র সমুদ্রে জলে নামে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই উত্তাল সমুদ্রে দুজনেই তলিয়ে যায় বলে খবর।

বিষয়টি নজরে আসতেই একেবারে হৈচৈ বেঁধে যায়। দ্রুত উদ্ধার কাজে নামে স্থানীয় নুলিয়া এবং পুলিশ প্রশাসন। উত্তাল সমুদ্র থেকে তারকেশ্বরকে উদ্ধার করে দীঘা হাসপাতালে পাঠানো হলেও অরিন্দম তলিয়ে যায়। আজ বুধবার সকালে ওল্ড দিঘার হাসপাতাল ঘাটে অরিন্দমের দেহ ভেসে ওঠে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌছয়। এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার খবর পাওয়ার পরেই পরিবারের লোকজন দীঘা এসে পৌঁছেছেন। ঘটনায় ভেঙে পড়েছে পরিবার। এই ঘটনার পরে সমুদ্র সংলগ্ন এলাকাতে প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হয়েছে।

উত্তাল সমুদ্রের সামনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না বলেই খবর। বিশেষ করে সামনেই শনিবার এবং রবিবার। সে বিষয়টিকে মাথায় রেখে প্রশাসনের তরফে আরও সতর্কতা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+