এগরা বিস্ফোরণ কাণ্ডে আরও বাড়ল মৃতের সংখ্যা, আন্দোলনের পথে বাজি বিক্রেতারা
Egra Blast Update: এগরা বিস্ফোরণে বাড়ল মৃতের সংখ্যা! আজ শনিবার আরও একজনের মৃত্যু হল। ইতিমধ্যে এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এমনকি গত ২৪ ঘন্টা আগে ওডিশার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে মুল অভিযুক্ত ভানু বাগের।
এদিন আরও একজনের মৃত্যু হল বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তির নাম রবীন্দ্র মাইতি বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই এগরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই ব্যক্তি। প্রবল বিস্ফোরণে শরীরের বেশির ভাগ অংশই সম্পূর্ণ ভাবে পুড়ে যায়। যদিও তাঁকে বাঁচানোর জন্যে সবরকম চেষ্টা করেছিলেন চিকিৎসকরা।

কিন্তু শেষমেশ ব্যর্থ হল সমস্ত চিকিৎসাই। অন্যদিকে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। যদিও তাঁকে এসএসকেএমে হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর চিকিতসা চলছে বলে জানা গিয়েছে। অন্যদিকে বিস্ফোরণের পর থেকে গোটা রাজ্যজুড়ে অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ।
বেআইবি বাজি রুখতে বিভিন্ন জায়গা চলছে এই অভিযান। ইতিমধ্যে এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে নবান্ন।
ঘটনার পরেই রাজ্য পুলিশকে ছয় দফা নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত পুলিশ সুপার এবং কমিশনারদের। আর যেখানে সমস্ত বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আর এরপর থেকে অভিযান আরও জোরদার করা হয়েছে। একাধিক বাজি দোকান, ব্যবসায়ীর জায়গাতে অভিযান চালানো হয়েছে।
এই অবস্থায় বড়সড় আন্দোলনের পথে নামতে চলেছেন আতশবাজি ব্যবসায়ীরা। অভিযানের নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ বাজি ব্যবসায়ীদের। কাঁচামাল থেকে শুরু করে বিভিন্ন জিনিস নষ্ঠ করা হচ্ছে। এমনকি ব্যাপক ধরপাকড় করা হচ্ছে বলেও অভিযোগ একাংশের ব্যবসায়ীদের। এই অবস্থায় আর্থিক ক্ষতি হচ্ছে।

আর সেই কারনেই এবার পথে নামার ভাবনা বাজি ব্যবসায়ীদের। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, শুক্রবারও এগরা থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। সেই মতো শুক্রবার এগরার জামগাঁ গ্রামে একটি র্নিজন বাড়ির সামনে প্রচুর বিস্ফোরক পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ এসে বিস্ফোরক গুলি উদ্ধার করে। কোথা থেকে এত বাজি এল তা খতিয়ে দেখা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications