ব্রিটিশরা পারেনি, মমতার পুলিশও অধিকারীদের কিছুই করতে পারবে না! সরকারি টাকার নাচন-কোঁদন, কটাক্ষ শুভেন্দুর

দুর্গাপুজোর বিসর্জনে মালবাজারের ভয়াবহ দুর্ঘটনা যদি কলকাতার বাবুঘাট বা অন্য কোনও ঘাঁটে হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্নিভাল করতে পারতেন না। এদিন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেত

দুর্গাপুজোর বিসর্জনে মালবাজারের ভয়াবহ দুর্ঘটনা যদি কলকাতার বাবুঘাট বা অন্য কোনও ঘাঁটে হতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্নিভাল করতে পারতেন না। এদিন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্নিভালকে সরকারি টাকায় নাচন কোঁদন বলেও কটাক্ষ করেছেন তিনি। পাশাপাশি তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অধিকারীদের কিছুই করতে পারবে না।

সরকারি টাকায় নাচন কোঁদন

সরকারি টাকায় নাচন কোঁদন

এদিন বিরোধী দলনেতা বলেছেন, কার্নিভালে দুর্গা ঠাকুরের ছবি নেই। কিন্তু ওনার দাঁত কেলানো ছবি রয়েছে। মালে এত বড় দুর্ঘটনার পরেও এরকম একটা উৎসব করার কী দরকার, প্রশ্ন করেছেন তিনি। উত্তরবঙ্গের বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেছেন, এটা উত্তরবঙ্গ বলেই সম্ভব। সেই কারণেই উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্যে চায়, এদের থেকে আলাদা থাকতে চায়, কেন্দ্রীয় শাসিত অঞ্চল চায়। তিনি অভিযোগ করে বলেছেন, কলকাতার নেতাদের থেকে বারবার বঞ্চিত-অবহেলিত হয়েছে উত্তরবঙ্গ। কার্নিভ্যালকে কটাক্ষ করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আদালত খুললেই নাকানি-চোবানি

আদালত খুললেই নাকানি-চোবানি

বিরোধী দলনেতা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আদালত খুললেই, নাকানি চোবানি, চুনকালি মাখানো সহ দ্রুত কেন্দ্রীয় এজেন্সির ডাক পাবে হলদিয়ার এসডিপিও এবং পূর্ব মেদিনীপুর জেলার এসপি।
তিনি আরও বলেছেন, পুলিশ লেলিয়ে যা করছেন, তা সুদে আসলে উইথ ইন্টারেস্টে ফেরত দেবেন মমতা ব্যানার্জিকে। প্রসঙ্গত নিজের ভাই সৌমেন্দু অধিকারী এবং হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল আদকের বিরুদ্ধে দুর্নীতি মামলায় রাজ্যের পুলিশি সক্রিয়। সেই কারণেই এদিন এমন মন্তব্য শুভেন্দু অধিকারীর ।

পুলিশ বেআইনি কাজ করেছে

পুলিশ বেআইনি কাজ করেছে

পুজোর মধ্যে সৌমেন্দু অধিকারীকে কাঁথি থানায় ডেকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করেছে। হাইকোর্টের নির্দেশ ছিল, দু'ঘণ্টার বেশি জেরা করা যাবে না। কিন্তু সৌমেন্দু অধিকারীকে দশ ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এব্যাপারে শুভেন্দু অধিকারী বলেছেন, দুশো ঘন্টা আটকে রাখুক তাও কিছু করতে পারবে না। তিনি বলেছেন, পুলিশ বেআইনি কাজ করেছে।

মমতার পুলিশ অধিকারীদের কিছু করতে পারবে না

মমতার পুলিশ অধিকারীদের কিছু করতে পারবে না

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দু অধিকারী বলেছেন, ব্রিটিশের পুলিশকে ভয় করেনি অধিকারীরা, সেখানে মমতা ব্যানার্জির পুলিশ কিছুই করতে পারবে না। শুভেন্দু অধিকারী বলেছেন ওঁর (মমতা) বাড়ির কেউ স্বাধীনতা সংগ্রামী ছিল না। কিন্তু তাঁদের (শুভেন্দু) বাড়ির বিপিন অধিকারীকে ব্রিটিশ পুলিশ আটবছর জেলে রেখেছিল। তাই পুলিশের বাড়াবাড়িকে তাঁরা ভয় করেন না বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+